আপডেট : ০৫ August ২০২৪
নিজস্ব প্রতিবেদক: আওয়ামী সরকার পতনের পর রাজধানীর বিভিন্ন রাস্তায় বিজয় মিছিলের পাশাপাশি এবার এলিভেটেড এক্সপ্রেসওয়েতে রিকশা, ভ্যান ও বাইক নিয়ে বিজয় মিছিল করছে ছাত্র-জনতা-শ্রমিকসহ সব শ্রেণি পেশার মানুষ৷ সোমবার (৫ আগস্ট) রাজধানীর ফার্মগেট ও হাতিরঝিল এলাকা ঘুরে এ চিত্র দেখা গেছে৷ সরেজমিন দেখা যায়, রাজধানীর বিভিন্ন অলিতে গলিতে ছাত্র জনতার মিছিলের পাশাপাশি এলিভেটেড এক্সপ্রেসওয়েতে উঠেও মিছিল দিচ্ছেন তারা৷ এসময় বিক্ষোভকারীরা বিভিন্ন স্লোগান দিতে থাকেন৷ এর আগে স্বৈরাচার আওয়ামী সরকার পতনের পর ভুয়া ভুয়া স্লোগানে গণভবন অভিমুখে যাত্রা করেন লাখ লাখ ছাত্র- জনতা৷ হাতে জাতীয় পতাকা আর মুখে বিপ্লবের প্রতিধ্বনিতে প্রকম্পিত হচ্ছে গণভবন ও এর আশেপাশের এলাকা৷
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১