বাংলাদেশের খবর

আপডেট : ০৫ August ২০২৪

মা আর রাজনীতিতে ফিরছেন না: বিবিসিকে জয়


নিজস্ব প্রতিবেদক:

শেখ হাসিনা আর রাজনীতিতে ফিরবেন না বলে জানিয়েছেন তার ছেলে সজীব ওয়াজেদ জয়।

সোমবার (৫ আগস্ট) বিবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন।

জয় বলেন, এত কঠোর পরিশ্রমের পরও তার (শেখ হাসিনা) বিরুদ্ধে একটি গোষ্ঠী বিরোধিতা করেছে। এ জন্য তিনি খুব হতাশাগ্রস্ত।

তিনি আরও বলেন, মা (শেখ হাসিনা) রোববার থেকেই পদত্যাগের কথা ভাবছিলেন এবং পরিবারের চাপে নিজের নিরাপত্তার জন্য দেশ ছেড়েছেন।

জয় বলেন, শেখ হাসিনা বাংলাদেশকে ঘুরিয়ে দিয়েছেন। তিনি যখন ক্ষমতা নিয়েছেন তখন বাংলাদেশকে একটি ব্যর্থ রাষ্ট্র হিসেবে মনে করা হতো। এটি ছিল একটি দরিদ্র দেশ।

এর আগে, এদিন বেলা আড়াইটার দিকে বঙ্গভবন থেকে একটি সামরিক হেলিকপ্টারে শেখ হাসিনা ও তার ছোট বোন শেখ রেহানা দেশ ছাড়েন। বর্তমানে শেখ হাসিনা ভারতের রাজধানী নয়াদিল্লিতে অবস্থান করছেন। সেখান থেকে লন্ডনের উদ্দেশে রওনা দেবেন বলে জানা গেছে।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১