বাংলাদেশের খবর

আপডেট : ০৭ August ২০২৪

কিশোরগঞ্জে বিজয়োল্লাসে ছাত্রদলের মোটরসাইকেল শোডাইন


কিশোরগঞ্জ(নীলফামারী) প্রতিনিধি:

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে প্রধানমন্ত্রীর পদ থেকে শেখ হাসিনার পদত্যাগ ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তিতে বিজয়োল্লাস করেছে ছাত্রদল।

আজ বুধবার (৭ আগষ্ট) দুপুরে কিশোরগঞ্জ উপজেলা ছাত্রদলের নতুন অফিস থেকে একটি বিশাল বীজয়োল্লাস মোটর সাইকেল শোডাইন বের করে ছাত্রদল। এতে নেতৃত্ব দেন উপজেলা ছাত্রদলের আহবায়ক (ভারপ্রাপ্ত) রুবেল। এসময় শোডাউনে ছিল উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ইবনে সায়েদ সুজন। শোডাইনের সময় বিভিন্ন স্লোগান দেয় তারা। পরে তাদের নতুন অফিসে এসে বিজয়োল্লাস শেষ হয়।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১