বাংলাদেশের খবর

আপডেট : ০৭ August ২০২৪

চট্টগ্রামে সড়কে পরিচ্ছন্নতা ও ট্রাফিক ব্যবস্থা নিয়ন্ত্রণ কাজ করছে শিক্ষার্থীরা


চট্টগ্রাম প্রতিনিধি:

চট্টগ্রামে বৈষম্যবিরোধী আন্দোলনের ছাত্র/ছাত্রিরা সড়কে দাঁড়িয়ে চেষ্টা করছেন ট্রাফিক ব্যবস্থা নিয়ন্ত্রণের।

মঙ্গলবার ও বুধবার সকাল থেকে নগরের ওয়াসা মোড় সহ বিভিন্ন সড়কে ঘুরে দেখা গেছে এ চিত্র। একইরকম চিত্র দেখা গেছে, নগরের নিউমার্কেট, কাজীর দেউড়ি, চকবাজার, বহদ্দারহাট মোড় ঘুরে।

নিউমার্কেট মোড় এলাকা ঘুরে দেখা গেছে, গণপরিবহনের সংখ্যা কিছুটা কম হলেও সিএনজি অটোরিকশা, রিকশা রয়েছে। কোতোয়ালী, আমতল, স্টেশন রোড, সদরঘাটমুখী সড়ক থেকে গাড়ি এসে মোড়ে মিলিত হচ্ছে। ফলে যানজটের সৃষ্টি হচ্ছে। সেখানে সড়কের চর্তুপাশে দাঁড়িয়ে শিক্ষার্থীরা ট্রাফিক ব্যবস্থা রক্ষার চেষ্টা করছেন।

সকালে নগরের জামালখান মোড়ে পরিচ্ছন্নতা অভিযান চালান শিক্ষার্থী ফাইরুজ, কাশফিয়া, মুনতাহা, তাসফিয়া, মুনমুন, রামিজা, জাইবান, মারিয়া, শাহজাদী, মাইমুনা, আয়েশা, নাজিবা, ওয়াফিজা, সাবা, ফাতিহা, অফি, ন্যুসাইবা, ইশি, সুবাইতা, রাফিফা, নিশা, মুশফিয়াসহ বেশ কয়েকজন শিক্ষার্থী।

পরিচ্ছন্নতা অভিযান নিয়ে তারা বলেন, শিক্ষার্থীরা চাই সুন্দরভাবে দেশ চলুক। দেশের এ পরিস্থিতিতে আমরা শিক্ষার্থীরা সাধারণ মানুষের পক্ষে থাকতে চাই। সবাই সচেতন হলে একটি সুন্দর দেশ গঠন করা সহজ হবে।

শিক্ষার্থীরা আরও বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা ঘোষণা অনুযায়ী সাধারণ মানুষের পাশে থাকতে আমরা সাড়া দিয়েছি।

শিক্ষার্থীদের কয়েকটা টিমে ভাগ হয়ে বিভিন্ন এলাকায় কাজ করছে। সাধারণ মানুষের দুর্ভোগ লাঘবে সাধ্যমতো পাশে থাকবে বলে জানান শিক্ষার্থীরা।

এর আগে মঙ্গলবার সড়কে পরিচ্ছন্নতা অভিযান ও ট্রাফিক কার্যক্রম পরিচালনা করেন তারা।

এক শিক্ষার্থী বলেন, এই দেশের পরিবেশ রক্ষার দায়িত্বও আমাদের সকলের যেহেতু এখন পুলিশ বাহিনীর সদস্যরা নেই তাই আমরা নিজ উদ্যোগে দায়িত্ব নিয়ে চট্টগ্রামের সড়ক এবং ট্রাফিক নিয়ন্ত্রণে কাজ করছি।

ট্রাফিক ব্যবস্থা নিয়ন্ত্রণের এবং পরিচ্ছন্নতার দায়িত্বে থাকা শিক্ষার্থীরা বলেন, ‘দেশের এ ক্রান্তিলগ্ন না কাটা পর্যন্ত শিক্ষার্থীরা একযোগে দায়িত্ব পালনের চেষ্টা করে যাবে।

নিউমার্কেট মোড়ে মাসুম হোসেন নামে এক পথচরীরা জানান, শিক্ষার্থীরা দেশকে দুর্নীতি মুক্ত করতে আন্দোলনে নেমেছিল এখন পরিচ্ছন্নতা ও সড়কের ট্রাফিক ব্যবস্থা নিয়ন্ত্রণে কাজ করছে আশাকরি দেশ সব ধরনের জঞ্জাল মুক্ত হবে ।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১