বাংলাদেশের খবর

আপডেট : ০৮ August ২০২৪

নিষেধাজ্ঞা উঠলো দিগন্ত টিভির


নিজস্ব প্রতিবেদক:

‘বিদ্বেষ, গুজব ছড়ানো ও দায়িত্বজ্ঞানহীনতার’ অভিযোগ এনে বেসরকারি স্যাটেলাইট চ্যানেল দিগন্ত টেলিভিশনের সম্প্রচার ২০১৩ সালের মে মাসে সাময়িক বন্ধ করে দিয়েছিলো তৎকালীন আওয়ামী লীগ সরকার। ১১ বছর পর বৃহস্পতিবার গণমাধ্যমটির স্থগিতাদেশ প্রত্যাহার করেছে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়। 

বৃহস্পতিবার এ স্থগিতাদেশ প্রত্যাহার করেছে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়। 

২০১৩ সালের ৫ মে হেফাজতে ইসলামের কর্মসূচিকে কেন্দ্র করে বিদ্বেষ, গুজব ছড়ানো ও দায়িত্বজ্ঞানহীনতার অভিযোগ এনে চ্যানেলটির সম্প্রচার সাময়িক বন্ধ করে দিয়েছিলো আওয়ামী লীগ সরকার।

বীর সন্তানদের ধন্যবাদ: খালেদা জিয়া
তৎকালীন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছিলেন, দিগন্ত টেলিভিশনসহ দুএকটি টেলিভিশন ঘটনাকে উসকে দিচ্ছে। এসব চ্যানেল বিদ্বেষ ও গুজব ছড়ানোর মাধ্যমে দায়িত্বজ্ঞানহীনতার পরিচয় দিয়ে চরম অপরাধ করেছে। তাই স্বরাষ্ট্র ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়কে এটি সাময়িক বন্ধ করতে অনুরোধ করা হয়েছে। 

এরপর থেকে চ্যানেলটি বন্ধ রয়েছে।

সোমবার শেখ হাসিনার পদত্যাগ এবং দেশ ছাড়ার ঘটনার পর সামগ্রিক চিত্র বদলে যেতে শুরু করে। মঙ্গলবার দিগন্ত টেলিভিশন কার্যালয়ে প্রতিষ্ঠানটির সাবেক অনেক কর্মী জড়ো হন। ছবি তুলে সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করে আনন্দ প্রকাশ করেন তারা।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১