আপডেট : ১০ August ২০২৪
সোনারগাঁ ( নারায়ণগঞ্জ ) প্রতিনিধি: চলমান রাজনৈতিক পরিস্থিতি নানারকম অস্থিরতা নৈরাজ্য বিশৃঙ্খলা গুজব এবং অপপ্রচারের বিষয়ে মতবিনিময় ও সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে । সোনারগাঁ উপজেলা ও পৌরসভা বিএনপির আয়োজনে আজ শনিবার দূপুরে সোনারগাঁ উপজেলার কাদিরগঞ্জ এলাকায় এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। মতবিনিময় সভায় বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও উপজেলা বিএনপির সভাপতি আজহারুল ইসলাম মান্নান,সাধারণ সম্পাদক মোশারফ হোসেন,পৌর বিএনপির সভাপতি শাহজাহান, সাধারণ সম্পাদক মোতালেব কমিশনার,সাংগঠনিক সম্পাদক মো: রাহিম বিএনপির বিভিন্ন ইউনিয়নের সভাপতি ও সাধারণত সম্পাদক সহ দলীয় নেতাকর্মীরা। এসময় বক্তারা বলেন”চলমান রাজনৈতিক পরিস্থিতিতে সোনারগাঁওয়ে যেকোন ধরণের অরাজকতা প্রতিরোধে মাঠে আছে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।সোনারগায়ে কোন সংখালঘু পরিবারে ,সরকারী বেসরকারী প্রতিষ্ঠানে বা কোন আওয়ামীলীগের নেতাকর্মীদের বাড়ীতে হামলা হয়নি। আমরা জনগনের পাশে আছি এবং থাকবো।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১