আপডেট : ১০ August ২০২৪
কিশোরগঞ্জ প্রতিনিধি: কিশোরগঞ্জ জেলার কটিয়াদী উপজেলার চান্দপুর ইউনিয়নের গচিহাটা টু মানিকখালী রাস্তার দুর্গাপুর গ্রামে শনিবার ১০ আগস্ট আনুমানিক সময় বেলা ১১ টার সময় বালু বুঝাই লড়ি ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষে এক অটোচালক ঘটনাস্থলে নিহত হয়েছেন। নিহত অটো চালকের নাম মো: নুরু উদ্দিন (৩৫)। তিনি বাজিতপুর উপজেলার হালিমপুর ইউনিয়নের হালিমপুর গ্রামের মৃত বাচ্চু মিয়ার ছেলে। এই ঘটনায় অটো রিস্কার এক মহিলা যাত্রী আহত হয়েছেন বলে জানা যায়। কটিয়াদী থানা পুলিশের কার্যক্রম বন্ধ থাকায় চান্দপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মাহতাব উদ্দিন ও স্থানীয় ওয়ার্ড মেম্বার মো: সেলিম, মহিলা মেম্বার চম্পা আক্তার ও বাজিতপুর উপজেলার হালিমপুর ইউনিয়নের ৫ নং ওয়ার্ড মেম্বার মো: মো: বকুল মিয়া, নিহতের নিকটতম আত্মীয় আমরু মিয়ার উপস্থিতিতে উভয় পক্ষের আলোচনা সাপেক্ষে বিকাল চারটার পর নিহতের স্বজনদের নিকট মৃতদেহ হস্তান্তর করা হয়েছে।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১