বাংলাদেশের খবর

আপডেট : ১০ August ২০২৪

সখিপুরে বিএনপির উদ্যোগে দোয়া ও মোনাজাত


সখিপুর (টাঙ্গাইল) প্রতিনিধি:

সখিপুর উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে উপজেলা তালতলা চত্বরে বৈষম্য বিরোধী আন্দোলনে যাহারা শহীদ হয়েছে তাদের জন্য দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। ১০ আগষ্ট শনিবার সকাল ১১টায় সখিপুর উপজেলা বিএনপি সভাপতি বীর মুক্তিযোদ্ধা শাহজাহান সাজুর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান এডভোকেট আহম্মেদ আজম খান, তিনি প্রধান অতিথির বক্তব্যে প্রথমেই বৈষম্য বিরোধী আন্দোলনে সকল শহীদদের আত্মার মাগফেরাত কামনা করেন।

তিনি সকল নেতাকর্মীদের উদ্দেশ্য বলেন বাংলাদেশ কে নতুন করে ঢেলে সাজানোর জন্য বর্তমান সরকারের সাথে সাহায্য সহযোগিতার হাত বাড়িয়ে দিতে হবে তিনি আরো বলেন দলীয় কোন নেতাকর্মী কারো উপর জুলুম করলে তাদের কে ছাড় দেওয়া হবেনা বলে সকলকে হুশিয়ার করে দেন। এসময় উপজেলা ও পৌর বিএনপির অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১