আপডেট : ১১ August ২০২৪
রাজশাহী ব্যুরো: রাজশাহী নগরীতে প্রাইভেট কার থেকে দুই বস্তা দেশি অস্ত্র উদ্ধার করা হয়েছে। গত শনিবার রাত নয়টার দিকে নগরের শহীদ এ এইচ এম কামারুজ্জামান চত্বরে (রেলগেট) এলাকা থেকে ওই অস্ত্রসহ একজনকে আটক করেন শিক্ষার্থীরা। আটক ব্যক্তির নাম হোসেন মিয়া। তিনি নগরের চণ্ডীপুর এলাকার বাসিন্দা। কয়েক দিন ধরে ঢাকাসহ বিভিন্ন জায়গায় অস্ত্র, টাকা উদ্ধার করেছেন শিক্ষার্থীরা। রাজশাহীতে ৬ আগস্ট থেকে শিক্ষার্থীরা ট্রাফিক ব্যবস্থা নিয়ন্ত্রণ করছেন। সন্দেহ হলে তাঁরা গাড়ি তল্লাশিও করছেন। গতকাল রাতে নগরের রেলগেট এলাকায় ট্রাফিক নিয়ন্ত্রণের সময় বিভিন্ন গাড়ি তল্লাশি করছিলেন শিক্ষার্থীরা। এ সময় একটি প্রাইভেট কার থামিয়ে তল্লাশি করা হয়। গাড়ির পেছনে দুই বস্তা দেশি অস্ত্র পাওয়া যায়। পরে শিক্ষার্থীরা গাড়ি ও অস্ত্র বিজিবির কাছে সৌপর্দ করেন। রাজশাহীর কাদিরগঞ্জ এলাকায় গাড়ি তল্লাশির সময় তাওসিফ নামের এক শিক্ষার্থী জানান, যেহেতু পুলিশ এখনো কাজে ফেরেনি, তাই এই সুযোগে কেউ কোন ধরনের অবৈধ অস্ত্র , বা চোরাচালন না করতে পারে সেটি লক্ষ্য রাখছে ছাত্র সমাজ। এই তল্লাশি চলমান কার্যক্রমের ফলে অনেক জায়গায় মাদক ও অস্ত্র উদ্ধার করে সেনাবাহিনী ও বিজিবি সদস্যদের কাছে বুঝিয়ে দেওয়া হচ্ছে। অপর শিক্ষার্থী আল আমিন হোসেন জানান, স্বাধীন দেশ, একটি নিয়মের মধ্যে যাবে। যেহেতু অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নিয়েছে । আশা করছি পরিবেশ দ্রুত স্বাভাবিক হতে শুরু করবে। এসময়টি আইনশৃঙ্খলা ঠিক রাখার দায়িত্ব আমাদের সকলের দায়িত্ব। অন্যদিকে,শিক্ষার্থীদের বেশ কয়েকটি গ্রুপ কয়েক ভাগে বিভক্ত হয়ে রাতে নগরীর বিভিন্ন সরকারি অফিস আদালত , ব্যাংক বীমা প্রতিষ্ঠানসহ বিভিন্ন ধর্মীয় উপাসনালয় পাহারা দিতে দেখা গিয়েছে । রাজশাহী মহানগরীর ষষ্ঠীতলা এলাকার বাসিন্দা ইমতিয়াজ ইসলাম বলেন,শিক্ষার্থীরা সড়কে শৃঙ্খলা থেকে নিরাপত্তার কাজ নিজ কাজে তুলে নিয়েছেন। এতে করে আমাদের মধ্যে কিছুটা স্বস্তি ফিরেছে। তবে আইনশৃঙ্খলা পরিস্থিতি সবই করতে পুলিশের কোন বিকল্প নেই। তাই যত দ্রুত সম্ভব পুলিশকে কাজে ফেরাতে হবে। হেতেম খা এলাকার রেজভী আহমেদ বলেন, সড়কে দিনরাত কঠিন পরিশ্রম করে যাচ্ছেন শিক্ষার্থীরা। এরইমধ্যে বেশ কয়েকবার সড়কে তাদের মুখোমুখি হয়ছি, তারা গাড়ি থেকে নামিয়ে গাড়ি তল্লাশি চালিয়েছে।যখন কোন কিছু পায়নি তখন ধন্যবাদ দিয়ে গাড়ি ছেড়ে দিয়েছেন। তবে এ ব্যাপারে রাজশাহী-১ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মতিউল ইসলাম মণ্ডলের সঙ্গে যোগাযোগ করা হলেও ফোন ধরেননি।
প্রত্যক্ষদর্শীরা জানায় , বেশ কয়েক দিন ধরে শিক্ষার্থীরা সকাল ১০ টা থেকে রাত ১১ টা পর্যন্ত সড়কে শৃঙ্খলা ফেরাতে কাজ করে আসছিলো। কিন্তু হঠাৎই অস্ত্র উদ্ধারের খবর ছড়িয়ে পড়লে বিভিন্ন স্থানে চেক পোস্ট বসিয়ে প্রত্যেকটি গাড়ি তল্লাশি করেন শিক্ষার্থীরা। এ সময় গাড়িচালক ও যাত্রীদের বিভিন্ন প্রশ্ন করতে দেখা যায় তাদের ।
এ ব্যাপারে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক সালাহউদ্দিন আম্মার বলেন, শিক্ষার্থীরা ট্রাফিক নিয়ন্ত্রণের সময় ওই প্রাইভেট কার থামান। পরে গাড়ির পেছন থেকে দেশি অস্ত্র উদ্ধার করে। আটক ব্যক্তি শিক্ষার্থীদের টাকা দিতে চেয়েছিলেন। এতে শিক্ষার্থীরা ক্ষিপ্ত হন। পরে তাঁরা ওই ব্যক্তিকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে তুলে দিয়েছেন।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১