আপডেট : ১১ August ২০২৪
পাকিস্তানের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে আগামীকাল (সোমবার) দেশ ছাড়ার কথা রয়েছে টাইগারদের। এই সিরিজকে সামনে রেখে শক্তিশালী দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট (বিসিবি)। এই সিরিজে দলের সেরা তারকা সাকিবের খেলা নিয়ে শঙ্কা তৈরি হলেও, তাকে নিয়েই বাবর-রিজওয়ানদের বিপক্ষে লড়াইয়ে নামবে বাংলাদেশ। রোববার (১১ আগস্ট) এক বিবৃতি দিয়ে পাকিস্তান সিরিজের জন্য ১৫ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে বিসিবি। পূর্ব নির্ধারিত সূচিতে ১৭ আগস্ট ইসলামাবাদে পৌঁছানোর কথা ছিল বাংলাদেশ দলের। নতুন সূচিতে আগামীকাল সোমবার সকালে লাহোরে পৌঁছে যাবে। ১৬ আগস্ট পর্যন্ত গাদ্দাফি স্টেডিয়ামে চলবে অনুশীলন।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১