বাংলাদেশের খবর

আপডেট : ১২ August ২০২৪

নাটোরে ১১টি মোটরসাইকেল ফেলে পালালো সন্ত্রাসীরা


নাটোর প্রতিনিধি:

নাটোরের নলডাঙ্গায় গ্রামবাসীর ওপর আক্রমণ করতে এসে সেনাবাহিনীর উপস্থিতি টের পেয়ে ১১টি মোটরসাইকেল ফেলে পালিয়েছে সন্ত্রাসীরা। রোববার (১১ আগস্ট) দুপুরে নলডাঙ্গা উপজেলার পচারমোড় এলাকায় এ ঘটনা ঘটে।

নলডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহা. মনোয়ারুজ্জামান জানান, রোববার দুপুরে ২০/২২ জনের একটি দল পচারমোড় এলাকায় আগ্নেয়াস্ত্রসহ গ্রামবাসীর ওপর আক্রমণের চেষ্টা চালায়। এ সময় এলাকাবাসী সেনাবাহিনী টহল দলকে বিষয়টি জানালে তারা দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হলে সশস্ত্র দল ১১টি মোটরসাইকেল রেখে দৌড়ে পালিয়ে যায়।

এ বিষয়ে নলডাঙ্গা উপজেলার সেনা ক্যাম্পের দায়িত্বপ্রাপ্ত ক্যাপ্টেন নাঈম জানান রতন নামের এক ব্যক্তি দলবল নিয়ে স্থানীয় এক পুকুরে জোর করে মাছ মারতে এলে এলাকাবাসী বাঁধা দেয়। পরে সাধারণ মানুষকে লক্ষ্য করে পিস্তল তাক করে, এ সময় তারা উদ্দেশ্যহীনভাবে এক রাউন্ড গুলিও করে বলে শুনেছি, তবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। এই খবরটি স্থানীয়রা আমাদের জানালে দ্রুত সময়ের ভেতরে ঘটনাস্থলে পৌঁছাই। আমরা যেতেই যেতেই তারা পালিয়ে যায়। পরে ঘটনাস্থল থেকে ১১টি মোটরসাইকেল জব্দ করে নিয়ে আসা হয়। সেখানে স্থানীয়রা দুইজনকে আটকে রেখেছিল, পরে তাদের ছেড়ে দেওয়া হয়। এ সময় সন্ত্রাসীদের রেখে যাওয়া মোটরসাইকেলগুলো জব্দ করে থানায় হস্তান্তর করা হয়েছে।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১