আপডেট : ১৩ August ২০২৪
নাগেশ্বরী (কুড়িগ্রাম) প্রতিনিধি: এই দেশের জন্য যদি করতে হয় আমার জীবন দান, তবু দিব না দিব না লুটাতে ধুলায় আমার দেশের সম্মান সমস্বরে এ সঙ্গীতের মধ্য দিয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের গ্রেফতারকৃত ৪ সমন্বয়ক কারামুক্ত হওয়ায় তাদের ফুল দিয়ে বরণ করা হয়েছে। সোমবার (১২ জুলাই) বিকেলে উপজেলার কচাকাটা থানার কচাকাটা ইউনিয়ন ঈদগাহ মাঠে ছাত্র সহ নানা পেশার মানুষেরা এ ছাত্রদের বরণ করে। বরণকৃত ছাত্ররা হল- কচাকাটা ইউনিয়নের স্থানীয় বাসিন্দা মোঃ বাবুর আলীর পূত্র ঢাকা জেলা দক্ষিণের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক মাহবুবুর রহমান,মকবুল হোসেনের পুত্র আব্দুল কাদের জিলানী, আব্দুস সাত্তারের পুত্র সাব্বির রহমান, সামছুল হকের পুত্র আব্দুল লতিফ। এদের মধ্যে সমন্বয়ক মোঃ মাহবুবুর রহমান বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের ঢাকা জেলা দক্ষিণের সভাপতি,মোঃ সাব্বির রহমান- সাহিত্য সম্পাদক ও আব্দুল কাদের জিলানীকে বিজ্ঞান ও শিক্ষা বিষয়ক সম্পাদক হিসেবে বাংলাদেশ জামায়াতে ইসলামীর বিশেষ সূত্রে জানা গেছে। এর আগে বরণ সভাকে কেন্দ্র করে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এসময় সংক্ষিপ্ত বক্তব্য রাখেন- জামায়াতে ইসলামী বাংলাদেশ কচাকাটা থানা শাখা আমীর মাওঃ এনামুল হক সেক্রেটারি আব্দুল বাতেন, কচাকাটা ইউনিয়ন শাখার সভাপতি নজরুল ইসলাম,কচাকাটা ইউপি সাবেক চেয়ারম্যান এসএম আব্দুল বারী প্রমূখ। সভায় কারামুক্ত নেতারা তাদের আলোচনায় কারারুদ্ধ জীবনের কষ্টের দিনগুলো স্মৃতি চারণ করে দেশ প্রেমে সকলকে এগিয়ে আসার আহবান জানান।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১