বাংলাদেশের খবর

আপডেট : ১৪ August ২০২৪

শেখ হাসিনার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনালে গণহত্যা মামলা


নিজস্ব প্রতিবেদক:

গণহত্যার দায়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার মন্ত্রিসভার ১০ জনকে আসামি করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনালে করা অভিযোগ গ্রহণ করা হয়েছে।

বুধবার (১৪ আগস্ট) দুপুরে কোটা সংস্কার আন্দোলনে গণহত্যার সঙ্গে জড়িতদের তদন্ত ও বিচার চেয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আবেদন করেন নিহত আরিফ আহম্মেদ সিয়ামের পিতা মো. বুলবুল কবির। তার পক্ষে আইনজীবী ছিলেন ব্যারিস্টার গাজী এম এইচ তামিম।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১