আপডেট : ১৪ August ২০২৪
কুষ্টিয়া প্রতিনিধি: কুষ্টিয়ায় জমি সংক্রান্তে জেরে প্রতিপক্ষের আঘাতে দাউদ কবিরাজ (৭১) নামে একজন বৃদ্ধ নিহত হয়েছে। আজ সকালের দিকে মিরপুর উপজেলা নওদা শিমুলিয়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত ব্যক্তি হলেন ঐ গ্রামের মৃত ভিকু কবিরাজের ছেলে। স্থানীয় সূত্রে জানা যায় সকাল ৭ টার সময় জায়গা জমির পথ নিয়ে কেন্দ্র করে প্রতিপক্ষের লোকজন ওহিদুল কবিরাজ, নেতৃত্বে ইলেন কবিরাজ, হাবিদুল কবিরাজসহ ১০/১২ জন মিলে দাউদ কবিরাজকে বেধরক হাতুরি দিয়ে আঘাত করে। একপর্যায়ে উক্ত হামলা গুরুত্বর অসুস্থ হলে পরিবারের লোকজন তাকে উক্ত স্থান থেকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিয়ে আসলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। পরে লাশ ময়না তদন্তের জন্য জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করেন। এ বিষয়ে মিরপুর থানার অফিসার ইনচার্জ মোস্তফা হাবিবুল্লাহ বিষয়টি নিশ্চিত করেছেন। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কেউ মামলা করেনি। মামলা করলে অভিযুক্ত ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানান।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১