বাংলাদেশের খবর

আপডেট : ১৫ August ২০২৪

শেখ হাসিনার বিচারের দাবিতে সরাইলে বিএনপির বিক্ষোভ মিছিল


ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি:

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে শেখ হাসিনা ও তার দোসরদের বিচারের দাবিতে কর্মসূচি ও বিক্ষোভ মিছিল করেছেন উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।উপজেলার উচালিয়াপাড়ার মোড় থেকে মিছিলটি বের হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে সরাইল সদর ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে মিলিত হয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা বিএনপির সাধারন সম্পাদক এড. নুরুজ্জামান লস্কর তপুর স ালনায় প্রধান অতিথির অতিথি ছিলেন, উপজেলা বিএনপির সভাপতি আনিছুর ইসলাম ঠাকুর।

বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক দুলাল মাহমুদ, যুবদলের আহ্বায়ক আবু সুফিযান সিদ্দিকী, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক নুরুল আমিন মাষ্টার ও সদস্য সচিব মো. নুর আলম মিয়া, উপজেলা কৃষকদলের আহ্বায়ক মো. মশিউর রহমান খান ও সদস্য সচিব জয়নাল আবেদীন, জেলা স্বেচ্ছাসেবক দলের সহ- সভাপতি দেলোয়ার হোসেন মিন্টু, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মেহেদী হাসান পলাশ, উপজেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক জামাল হোসেন লস্কর প্রমূখ।

এছাড়া উপজেলা ও ইউনিয়ন বিএনপির অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। সভা শেষে, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সু-স্বাস্থ্য ও দীর্ঘায়ূর কামনা মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হয়।

 


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১