বাংলাদেশের খবর

আপডেট : ১৫ August ২০২৪

ময়মনসিংহের মুক্তাগাছায় খুনি হাসিনা ও তার দোসরদের বিচার দাবিতে অবস্থান কর্মসূচি


মুক্তাগাছা ময়মনসিংহ প্রতিনিধি:

বুধবার দুপুর থেকে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও ছাত্র জনতা ময়নমনসিংহের মুক্তাগাছায় স্বৈরাচার হাসিনা সরকারের গণহত্যা ও তাদের বিচার দাবিতে ২ দিনের অবস্থান কর্মসূচি পালন করে যাচ্ছে। ১৫ ই আগস্ট মুক্তাগাছার কোথাও শোক দিবস পালিত হয়নি। উপজেলা শহর থেকে শুরু করে প্রত্যন্ত গ্রাম অঞ্চলের প্রতিটি ওয়ার্ডে ওয়ার্ডে বিএনপি নেতাকর্মী ও ছাত্র জনতা শক্ত অবস্থানে ছিল। আওয়ামী লীগের কোন নেতাকর্মীকে সময় রাস্তাঘাটে দেখা যায়নি।

মুক্তাগাছা উপজেলা বিএনপি শহরের নন্দী বাড়ি এলাকায় ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহবায়ক আলহাজ্ব জাকির হোসেন বাবলুর নেতৃত্বে এই অবস্থান কর্মসূচি ১৪ই আগস্ট প্রথম দিনে সূচনা করে প্রধান অতিথির বক্তৃতার শুরুতেই আন্দোলনে শহীদদের আত্নার মাগফেরাত কামনা করে বলেন খুনি হাসিনা ও তার দোসরদের ছাত্র জনতার ওপর গুলি বর্ষণের বিচার এই বাংলার মাটিতে করতে হবে। এবং হাসিনাকে ভারত থেকে ফিরিয়ে এনে দেশের মাটিতে বিচারের মুখোমুখি করতে হবে। এ দেশ গনতান্ত্রিক উপায়ে চলবে, সবার সমান কথা বলার অধিকার থাকবে এবং দুর্নীতিবাজদের বিচার হবে।

কর্মসূচিতে উপজেলা বিএনপির আহবায়ক হাবিবুর রহমান রতন, যুগ্ম আহবায়ক কামরুজ্জামান লেবু, যুগ্ম আহবায়ক একেএম জাহাঙ্গীর হাসান, শহর বিএনপির সভাপতি ও সাবেক মেয়র শহীদুল ইসলাম, সাধারণ সম্পাদক মোর্শেদুজ্জামান খান, ৩ নং ওয়ার্ড বিএনপির সভাপতি হারুন আল আজাদ সাবেক প্রচার সম্পাদক ইসহাক সরকার সহ যুবদল ও ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দের উপস্থিতিতে হাজার হাজার কর্মী অংশগ্রহন করেন। মুক্তাগাছায় ২ দিনব্যাপী অবস্থান কর্মসূচি পালনের অংশ হিসেবে সমাবেশ শেষে মোটর সাইকেল যোগে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন করেন বিএনপির নেতাকর্মীরা। ২ দিনব্যাপী এই অবস্থান কর্মসূচিতে বিএনপি নেতাকর্মী ছাত্র জনতার সরব উপস্থিতি শহর থেকে শুরু করে প্রতিটি ইউনিয়নের ওয়ার্ডে ওয়ার্ডে দৃশ্যমান।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১