আপডেট : ১৫ August ২০২৪
সুনামগঞ্জ প্রতিনিধি: কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ছাত্র জনতার গণহত্যার দায়ে শেখ হাসিনার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল ও অবস্থা কর্মসূচি পালন করেছে সুনামগঞ্জ জেলা বিএনপি,যুবদল, ছাত্রদলসসহ সহযোগী সংগঠনের নেতাকর্মীগন। বৃহস্পতিবার (১৫ আগস্ট) দুপুরে পৌর শহরের পুরাতন বাসস্ট্যান্ড বিএনপির দলীয় কার্যালয় থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের কালীবাড়ি,উকিলপাড়া হয়ে বিক্ষোভ মিছিলটি পুনরায় বিএনপি দলীয় কার্যালয়ের সামনে এসে অবস্থান কর্মসূচি পালন করে। এছাড়াও জেলার প্রতিটি উপজেলায় বিএনপিসহ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ছাত্র জনতার গণহত্যার দায়ে শেখ হাসিনার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল ও অবস্থা কর্মসূচি পালন করে। এ সময় উপস্থিত ছিলেন,সুনামগঞ্জ জেলা বিএনপির সভাপতি কলিম উদ্দিন আহমেদ মিলন,সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মো.নুরুল ইসলাম নুরুল,জেলা বিএনপির সহসভাপতি ও জেলা কৃষকদলের আহবায়ক আনিসুল হকসহ যুবদল,ছাত্রদলসহ সহযোগী সংগঠনের নেতাকর্মীগন উপস্থিত ছিলেন। এ সময় সুনামগঞ্জ জেলা বিএনপির সভাপতি কলিম উদ্দিন আহমেদ মিলন জানান,যারা ষড়যন্ত্রের মাধ্যমে সাম্প্রদায়িক বিশৃঙ্খলা তৈরি করতে চাইবে সুনামগঞ্জ জেলা বিএনপি তাদের প্রতিহত করতে প্রস্তুত রয়েছে।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১