আপডেট : ১৬ August ২০২৪
সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি: নারায়ণগঞ্জ সোনারগাঁয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামী সোনারগাঁ শাখার আয়োজনে বাংলাদেশ ইসলামি ছাত্র শিবিরের সাবেক ও বর্তমান সাথি ও সদস্যদের নিয়ে প্রীতি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার সকালে নয়াপুর ফুড প্যারাডাইস রেস্টুরেন্ট এ সোনারগাঁ উপজেলা আমির ইসহাক মোল্লার সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির এর সাবেক কেন্দ্রীয় সভাপতি ও নারায়ণগঞ্জ মহানগরের আমির আবদুল জব্বার। সমাবেশে বক্তারা বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মাধ্যমে স্বৈরাচার খুনি ফ্যাসিস্ট হাসিনার পতন হয়েছে। ভোটার বিহীন অবৈধ সরকার অবৈধ ভাবে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নেতৃবৃন্দদের যেভাবে বিশেষ ট্রাইব্যুনালে ফাঁসি দিয়েছে খুনি হাসিনাকে ও সেভাবে মেধাবী শিক্ষার্থীদের হত্যার দায়ে সেই আইনের মাধ্যমে ফাঁসি দিতে হবে। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামের কেন্দ্রীয় কমিটির মজলিশে সুরার সদস্য ও সোনারগাঁ আইডিয়াল কলেজের প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল প্রিন্সিপাল ড. মো.ইকবাল হোসাইন ভূইয়া নারায়ণগঞ্জ জেলা আমির জামায়াতে ইসলামের কেন্দ্রীয় কমিটির মজলিশে সুরার সদস্য মমিনুল হক সরকার,ঢাকা দক্ষিণ শ্রমিক কল্যাণ ফেডারেশনের আপ্যায়ন সম্পাদ ড:আলী আসগর,নারায়ণগঞ্জ জেলার বায়তুল মাল সম্পাদক দেওয়ান খোরশেদ আলম,সাদিপুর সিনিয়র আলীম মাদ্রাসার সাবেক প্রিন্সিপাল অধ্যক্ষ আবু জাফর,নারায়ণগঞ্জ ছাত্র জেলা ইসলামী ছাত্র শিবির এর সাবেক সভাপতি মোহাম্মদ জুবায়ের, অ্যাডভোকেট ইস্রাফিল প্রমুখ।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১