আপডেট : ১৭ August ২০২৪
আন্তর্জাতিক ডেস্ক: ইসরায়েলি হামলায় লেবাননের দক্ষিণাঞ্চলীয় নাবাতিয়েহ শহরের একটি আবাসিক ভবনে অন্তত ছয়জন নিহত ও তিনজন আহত হয়েছেন। শনিবার (১৭ আগস্ট) এ তথ্য জানিয়েছে লেবাননের স্বাস্থ্যমন্ত্রণালয়। ইসরায়েল অধিকৃত গোলান মালভূমিতে প্রাণঘাতী রকেট হামলার পর সম্প্রতি ওই অঞ্চলে উত্তেজনা বৃদ্ধি পেয়েছে। রকেট হামলার পর বৈরুতের শহরতলীতে হিজবুল্লাহর এক শীর্ষ কমান্ডারকে হত্যা করে পাল্টা জবাব দেয় ইসরায়েল। তেহরানে ফিলিস্তিনি হামাস গোষ্ঠীর রাজনৈতিক প্রধান ইসমাইল হানিয়াহকে হত্যার প্রতিবাদে ইরানের মতো হিজবুল্লাহও ইসরায়েলের বিরুদ্ধে প্রতিশোধ নেয়ার অঙ্গীকার করেছে। তারা নিহতের ঘটনায় ইরান ইসরায়েলকে দায়ী করলেও ইসরায়েল এ বিষয়ে প্রকাশ্যে কোনো মন্তব্য করেনি। এ ঘটনার পর থেকেই ইরান ইসরায়েলে হামলার হুমকি দিয়ে আসছে এবং কমান্ডার নিহতের ঘটনায় হিজবুল্লাহর পক্ষ থেকেই হামলার হুমকি দেয়া হয়েছে। খবর: রয়টার্সের
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১