আপডেট : ১৭ August ২০২৪
চট্টগ্রাম প্রতিনিধি: মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা ফারুক ই আজম বলেছেন, যাচাই-বাছাইয়ের পর ভুয়া মুক্তিযোদ্ধা শনাক্ত হলে তাদের আইনের আওতায় আনা হবে।শনিবার (১৭ আগস্ট ) দুপুরে চট্টগ্রামে আইনশৃঙ্খলা বাহিনীর সাথে সভা শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান। এসময় তিনি বলেন, ভুয়া পরিচয় দিয়ে, জাল সনদ নিয়ে যারা মুক্তিযোদ্ধা হয়েছেন তাদের আইনের আওতায় আনা হবে। পাশাপাশি এতদিন রাষ্ট্রের ভাতাও তারা ভোগ করেছে। মন্ত্রণালয় তা যাচাই-বাছাই করবে। রাষ্ট্রের সাথে প্রতারণার জন্য তাদের শাস্তি ভোগ করতে হবে।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১