বাংলাদেশের খবর

আপডেট : ১৭ August ২০২৪

ফুলবাড়ীতে ১০০ পিস ইয়াবাসহ দুই যুবক গ্রেফতার


ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধি:

কুড়িগ্রামের ফুলবাড়ী থানা পুলিশের অভিযানে ১০০ পিস ইয়াবাসহ দুই যুবক হাতেনাতে গ্রেফতার হয়েছে। এ সময় জব্দ করা হয়েছে তাদের ব্যবহৃত একটি মোটরসাইকেল।

শনিবার (১৭ আগস্ট) দুপুরে মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে গ্রেফতার ওই দুই যুবককে পুলিশ কুড়িগ্রাম জেল হাজতে প্রেরণ করেছে।

পুলিশ জানায়, শুক্রবার (১৬ আগস্ট) গভীর রাতে ফুলবাড়ী ইউনিয়নের সানাউল্লাহ নুরানী মাদ্রাসা সংলগ্ন কাচা রাস্তা থেকে রংপুর জেলার কাউনিয়া উপজেলার টেপা মধুপুর এলাকার নাজমুল ইসলাম (২৫) ও জাহিদুল ইসলাম (২৩) কে ১০০ পিস ইয়াবা ও মোটরসাইকেল সহ গ্রেফতার করা হয়। তারা চিহ্নিত মাদক কারবারি।

ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) নওয়াবুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, গ্রেফতারকৃত দুই মাদক কারবারিকে কুড়িগ্রাম কারাগারে পাঠানো হয়েছে।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১