আপডেট : ১৮ August ২০২৪
পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধি: নেত্রকোনার পূর্বধলায় বাড়হা গ্রামে (বর্মনপাড়া) কালী মন্দিরে চুরি করতে এসে জনতা ও পাহারারত আনসার সদস্যরাদের হাতে একজন আটক হয়েছে। সে উপজেলার জারিয়া ইউনিয়নের বাড়হা গ্রামের সুধীর ঘোষের ছেলে নেপাল ঘোষ। এ ঘটনায় আটক নেপাল ঘোষকে (৩৫) রাতেই আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় লোকজন ও পাহারায়ত আনসার সদস্যরা। রবিবার (১৮ আগস্ট) আনুমানিক রাত ২টার সময় নেত্রকোনার পূর্বধলা উপজেলার বারহা গ্রামের পশ্চিমপাড়া(বর্মন পাড়া) সার্বজনীন কালি মন্দিরে এ ঘটনা ঘটে। স্থানীয় ও পুলিশসূত্রে জানা গেছে ঘোষপাড়া মন্দিরে নেপাল জয়সহ দুর্গাপুর উপজেলার অজ্ঞাতনামা ৭/৮ জন মন্দিরে প্রবেশ করে দানবাক্স ভাংচুর এর চেষ্টা করলে, স্থানীয় লোকজন দানবাক্স ভাংচুর এর শব্দ পেয়ে মন্দিরে প্রবেশ করায় দুষ্কৃতকারীরা টের পেয়ে এদিক সেদিক দৌড়ে পালিয়ে যাওয়ার সময় লোকজন নেপাল ঘোষ কে দেওয়াল টপকিয়ে পালানোর সময় ঘটনাস্থল হইতে আটক করে। পূর্বধলা থানা পুলিশকে খবর দেওয়া হয়। পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে নেপালকে হেফাজতে নিয়ে আটক করে। এ বিষয়ে পূর্বধলা থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ তাজুল ইসলাম জানান, বর্তমানে নেপাল থানা হেফাজতে আছে। এই সংক্রান্তে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক আছে। গোয়েন্দা নজরদারি অব্যাহত আছে। ঘোষপাড়া মন্দিরের সভাপতি শ্যামল চন্দ্র বর্মন বলেন, গতকাল গভীর রাতে একদল দুষ্কৃতিকারী মন্দিরে বাউন্ডারির ভেতরে প্রবেশ করে দানবাক্স ভেঙ্গে টাকা চুরি করার সময় স্থানীয় লোকজন হাতে ধরে ফেলে। মন্দিরের প্রবেশদ্বারে দানবাক্স থাকায়, মন্দিরের ভিতরে প্রবেশ করতে পারেনি মন্দিরের কোন ক্ষতিসাধন হয়নি।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১