বাংলাদেশের খবর

আপডেট : ১৯ August ২০২৪

পিলখানা হত্যার বিচারের দাবিতে মানববন্ধনও স্মারকলিপি প্রদান


নড়াইল প্রতিনিধি:

২০০৯ সালে ভারত ও আওয়ামীলীগ সরকারের ষড়যন্ত্রের শিকার হয়ে সেনা অফিসার ও বিডিয়ার সদস্যদের হত্যার বিচারের দাবি এবং ঐ সময় চাকরীচুত্য বিডিয়ার সদস্যদের চাকরীতে পূনর্বহালের দাবিতে নড়াইলে মানববন্ধনও স্মারকলিপি প্রদান করা হয়েছে। সোমবার বেলা সাড়ে ১০টায় নড়াইল আদালত সড়কে চাকুরীচুত ও ক্ষতিগ্রস্থ বিডিয়ার সদস্য ও পরিবারবর্গ ,নড়াইল জেলার আয়োজনে এ মানববন্ধন এ কর্মসূচি পালন করা হয়।

মানববন্ধন শেষে নড়াইল জেলা প্রশাসক মোহাম্মদ আশফাকুল হক চৌধুরীর নিকট প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান করা হয়। পরে একটি বিক্ষোভ মিছিল ঐ এলাকা থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিন শেষে একই স্থানে এসে শেষ হয়।

মানববন্ধনে না: সুবে: তৌহিদুল ইসলাম, মোঃ নাজমুল হোসেন, মোঃ জিয়াউর রহমান, মোঃ তৌহিদুল আলম বক্তব্য রাখেন। এ সময় চাকুরীচুত ও ক্ষতিগ্রস্থ বিডিয়ার সদস্যগণ ও তাদের পরিবারে সদস্যরা উপস্থিত ছিলেনন।

বক্তারা বলেন, ২০০৯ সালে ভারত ও আওয়ামীলীগ সরকারের ষড়যন্ত্রের শিকার হয়ে ৫৭ জন সেনা অফিসার ও বিডিয়ার সদস্যসহ মোট ৭৪ জন হত্যার স্বীকার হয়। এ সকল হত্যার বিচার এবং এ সময় চাকুরীচুত ও ক্ষতিগ্রস্থ বিডিয়ার সদস্যদের চাকুরীতে পূনর্বহালের জন্য প্রধান উপদেষ্টাসহ অন্যান্য উপদেষ্টা ও সমন্বয়কদের কাছে দাবি জানান।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১