আপডেট : ২০ August ২০২৪
বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গ্রেফতার হয়ে কারামুক্তি লাভ করা বাঁশখালীর নেতাকর্মীদের সংবর্ধনা প্রদান করেছে উপজেলা জামায়াতে ইসলামী। সোমবার (১৯ আগষ্ট) সন্ধ্যায় উপজেলার শীলকূপের একটি কমিউনিটি সেন্টারে উপজেলা জামায়াতের আমীর ইঞ্জিনিয়ার শহীদুল মোস্তফার সভাপতিত্বে অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা জামায়াতের আমীর অ্যাডভোকেট আনোয়ারুল আলম চৌধুরী। উপজেলা জামায়াতের সেক্রেটারী মাওলানা আরিফ উল্লাহর সঞ্চালনায় এসময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন চট্টগ্রাম দক্ষিণ জেলা জামায়াতের সেক্রেটারী মাওলানা বদরুল হক, সহকারী সেক্রেটারী মাওলানা জহিরুল ইসলাম, সাংগঠনিক সেক্রেটারী মোহাম্মদ নাছের, মাওলানা মো. ইসমাঈল, মাওলানা মো. সোলাইমান, মোখতার হোসাইন সিকদার, মাওলানা আবু তাহের, শিবির নেতা আইয়ুবুল ইসলাম প্রমুখ। সংবর্ধনা অনুষ্ঠানে জামায়াত নেতারা বলেন, যতদিন পর্যন্ত দেশে ইসলামী হুকুমত প্রতিষ্ঠা হয়নি ততদিন ইসলামী আন্দোলনের কর্মীদের কোন বিজয় নেই। সুতরাং ঘরে বসে থাকার সুযোগ নেই। কারণ বাংলাদেশে এখনও ইসলামী শাসনতন্ত্র কায়েম হয়নি। স্বৈরাচারী সরকারের পতনের মাধ্যমে মুক্তভাবে কাজ করার যে সুযোগ সৃষ্টি হয়েছে, আমাদেরকে এই সুযোগ কাজে লাগিয়ে ঘরে ঘরে মহাগ্রন্থ আল কুরআনের দাওয়াত পৌঁছে দিতে হবে।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১