আপডেট : ২০ August ২০২৪
গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি: পটুয়াখালীর গলাচিপায় উৎসবমুখর পরিবেশের মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে মঙ্গলবার বেলা ১১টায় উপজেলা স্বেচ্ছাসেবক দলের আয়োজনে পৌরমঞ্চে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মো. আলী জিন্নাহ এর সভাপতিত্বে ও সদস্য সচিব মো. ফজলুল হক শাকিলের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. সিদ্দকুর রহমান। বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আব্দুস সত্তার হাওলাদার। উদ্বোধন করেন জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি মো. মশিউর রহমান মিলন। প্রধান বক্তা ছিলেন জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারনণ সম্পাদক মো. এনায়েত হোসেন মোহন। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সহসভাপতি খন্দকার মো. মিজানুর রহমান ও আব্দুস সালাম মৃধা, সাংগঠনিক সম্পাদক খন্দকার মো. মশিউর রহমান শাহিন, পৌর বিএনপির সভাপতি মো. মিজানুর রহমান, সাধারণ সম্পাদক মো. জসিম খান। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সবুজ প্যাদা, সহিদুল ইসলাম, মাসুদ রানা, মাসুম বিল্লাহ। বাবু আশীষ কুমার সাহা উপজেলা যুবদলের সদস্য সচিব, শাহাবুদ্দিন শিকদার উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক, মীর জাহিদুল ইসলাম নয়ন উপজেলা যুবদলের যুগ্ন আহ্বায়ক, পৌর যুবদলের আহবায়ক জাহিদুল ইসলাম, পৌর যুব দলের যুগ্ন আহ্বায়ক ভাষান মাহমুদ, উপজেলা যুব দলের যুগ্ম সাধারণ সম্পাদক মো. জহির, পৌর যুব দলের সদস্য মাহাবুবুর রহমান বাবুল ও শ্রমিক দলের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম শহিদ, পৌর শ্রমিক দলের দলের সভাপতি মো. আহসান হাবিব, সাধারণ সম্পাদক ফোরকান খলিফা, শ্রমিক দলের সিনিয়র যুগ্ম সম্পাদক মতলেবুজ্জামান মজিদ, যুবদল নেতা ইউসুফ সিকদার, গলাচিপা উপজেলা ছাত্রদলের আহবায়ক এম. দূর্জয় রুবেল, মো. হাফিজ, মোঃ রিয়াজ মোঃ সুমন, মোঃ সোহাগ, প্রমুখ। এছাড়া জেলা, উপজেলা ও ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীসহ সকল অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। আলোচনা শেষে কেক কেটে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে সভাস্থলে এসে শেষ হয়।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১