বাংলাদেশের খবর

আপডেট : ২০ August ২০২৪

ফটিকছড়ির দুই মেয়র ও উপজেলা চেয়ারম্যানকে অপসারণ


ফটিকছড়ি (চট্টগ্রাম) প্রতিনিধি:

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলা পরিষদের চেয়ারম্যান, ফটিকছড়ি ও নাজিরহাট পৌরসভার মেয়রকে তাদের পদ থেকে অপসারণ করেছে স্থানীয় সরকার বিভাগ। সোমবার স্থানীয় সরকার বিভাগের এক প্রজ্ঞাপনের মাধ্যমে এ তথ্য জানানো হয়েছে।

অপসারিত জনপ্রতিনিধিরা হলেন ফটিকছড়ি উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. নাজিম উদ্দিন মুহুরী, ফটিকছড়ি পৌরসভার মেয়র মুহাম্মদ ইসমাইল হোসেন এবং নাজিরহাট পৌরসভার মেয়র এ কে জাহেদ চৌধুরী।

সরকারি প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, বিশেষ পরিস্থিতিতে অত্যাবশ্যক বিবেচনায় সরকার জনস্বার্থে যেকোনো সিটি করপোরেশন, পৌরসভা, জেলা পরিষদ ও উপজেলা পরিষদের নির্বাচিত জনপ্রতিনিধিদের অপসারণ করতে পারে এবং সেখানে প্রশাসক নিয়োগ দিতে পারে।

এই আইন অনুযায়ী, অপসারিত উপজেলা পরিষদ চেয়ারম্যানেরস্থলে ফটিকছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মোজাম্মেল হক চৌধুরী, ফটিকছড়ি পৌরসভায় সহকারী কমিশনার (ভূমি) ও নাজিরহাট পৌরসভায় সিনিয়র সহকারী কমিশনার ভূমি অধিগ্রহণ শাখা জেলা প্রশাসকের কার্যালয় চট্টগ্রামকে প্রশাসক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১