আপডেট : ২১ August ২০২৪
গলাচিপা প্রতিনিধি: পটুয়াখালীর গলাচিপা উপজেলার গজালিয়া ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের গাজী বাড়িতে পূর্ব শত্রুতার জেরে মারধর ও হামলা আহত ৫ থানায় মামলা। মামলা সুত্রে জানাযায় ঘটনাটি ঘটে গত ১৭ই আগস্ট শনিবার আনুমানিক বেলা ১১টার দিকে বাদীর পৈত্রিক সম্পত্তিতে। বাদী মোঃ শাহ আলম গাজী জানান তাদের পৈত্রিক সম্পত্তিতে রোপা আমন ধানের বীজ বপণ করা হয়। কয়েক দিন যাবত পাশের বাড়ির হাঁসে কয়েকদিন ধরে রোপা বীজ নষ্ট করে এনিয়ে তাদেরকে মানা করা হলেও তারা তা শুনছেনা। ঘটনার দিনও তাদের হাঁস ক্ষেতে আসলে তা তাড়ানোর জন্য ক্ষেতে গেলে পাশের বাড়ির বিবাদী মোঃ মেহেদী হাসান সুজন (২২), মোঃ রাজিব ফকির (৩০), মোঃ মোতালেব ডাক্তার (৬২), মোছা: ইভা বেগম(২৫),মোসাঃ সোনিয়া বেগম (২২), সহ আরো কয়েক জন মিলে বাদী মোঃ শাহ আলম গাজী, মিনারা বেগম সহ আরো কয়েকজনকে মারধর ও হামলা করে এতে করে তাদের ডাক চিৎকারে স্থানীয়রা এগিয়ে আসলে বিবাদীরা সন্ত্রাসী কায়দায় হত্যার হুমকি ধমকি দিয়ে চলে যায়। স্থানীয়রা আহাতদের উদ্ধার করে গলাচিপা হাসপাতালে নিয়ে আসলে তাদেরকে প্রাথমিক চিকিৎসা দিয়ে হাসপাতালে ভর্তি করে। এবিষয়ে গলাচিপা থানায় ভুক্তভোগী মোঃ শাহ আলম গাজী বাদী হয়ে একটি এজাহার দায়ের করেন। থানা অফিসার ইনচার্জ মোঃ ফেরদৌস আলম খান বলেন আমারা অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১