বাংলাদেশের খবর

আপডেট : ২২ August ২০২৪

চুয়াডাঙ্গায় মেয়াদোত্তীর্ণ খাদ্য ও ওষুধ বিক্রির অপরাধে চারটি প্রতিষ্ঠানকে জরিমানা


চুয়াডাঙ্গা প্রতিনিধি:

চুয়াডাঙ্গার জীবননগরে মেয়াদোত্তীর্ণ খাদ্য পণ্য ও ওষুধ বিক্রির অপরাধে চারটি প্রতিষ্ঠানকে ৪০ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। বৃহস্পতিবার দুপুরে জীবননগর বাজারে ওই অভিযান চালানো হয়।

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক সজল আহমেদ জানান, দুপুরে জীবননগর বাজারে অভিযান চালানো হয়। এসময় মেয়াদোত্তীর্ণ, নিম্নমানের অননুমোদিত ও মেয়াদ মূল্যবিহীন ওষুধ বিক্রির অপরাধে মেসার্স নুর ইউনানি ফার্মেসিকে ১০ হাজার টাকা ও একই অপরাধে মেসার্স মান্নান ইউনানি ফার্মেসিকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

অপরদিকে, মেয়াদোত্তীর্ণ বিভিন্ন পণ্য বিক্রি ও অস্বাস্থ্যকরভাবে খাদ্যপণ্য সংরক্ষণ ও বিক্রির অপরাধে মেসার্স নাজিম স্টোরকে ১০ হাজার টাকা ও একই অপরাধে মেসার্স গাজি স্টোরকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযানে সহযোগিতা করে জীবননগর থানা পুলিশের একটি টিম।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১