আপডেট : ২৩ August ২০২৪
লক্ষ্মীপুর প্রতিনিধি: বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি নেতাকর্মীদের সাথে নিয়ে বন্যাদুর্গত বিভিন্ন এলাকায় গিয়ে ঘরে ঘরে ও আশ্রয় কেন্দ্রে ত্রাণ সামগ্রী পৌছে দিচ্ছেন। এ্যানি বলেন, ভারত বাঁধ খুলে পানি ছেড়ে দিয়েছে। ভারত শত্রুতা করে আমাদের দেশের মানুষের ওপর অত্যাচার-নির্যাতনে নেমেছে। যার কারণে দেশে বন্যা হয়ে আজ লাখ লাখ মানুষ ভুক্তভোগী। সেই বন্যার্তদের কাছে ছুটে যাওয়াই এ মুহূর্তে বিএনপির প্রধান কাজ। মানুষের এমন অসহায়ত্ব আর কখনো দেখা যায়নি। বন্যার্তদের ঘরে ঘরে ত্রাণ পৌঁছে দেবে বিএনপি। শুক্রবার (২৩ আগস্ট) দুপুর ১২টার দিকে লক্ষ্মীপুর সদর উপজেলার ভবানীগঞ্জ এলাকায় ত্রাণ বিতরণকালে সময় সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। এ্যানি চৌধুরী আরও বলেন, দেশ গড়ার জন্য মানুষ আজ ঐক্যবদ্ধ। এ সময় বন্যার্তদের সহায়তায় সবাইকে পাশে দাঁড়াতে হবে। তাদেরকে বাঁচাতে হবে। মানুষ বাঁচলে দেশ বাঁচবে। এ সময় উপস্থিত ছিলেন, জেলা বিএনপি সদস্যসচিব সাহাব উদ্দিন সাবু, জেলা বিএনপি নেতা নিজাম উদ্দিন ভূঁইয়া, ওয়াহিদ উদ্দিন চৌধুরী হ্যাপি, সদর উপজেলা বিএনপির আহ্বায়ক মাঈন উদ্দিন চৌধুরী রিয়াজ, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি মহসিন কবীর স্বপন, জেলা কৃষকদলের সভাপতি মাহবুবুল আলম মামুন, সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান সোহেল, জেলা ছাত্রদলের সভাপতি হাসান মাহমুদ ইব্রাহিম, সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন ও যুগ্ম-সাধারণ সম্পাদক জিদান চৌধুরী, সদর উপজেলা ছাত্রদলের আহবায়ক দেলোয়ার হোসেন ভূঁইয়া বাবু, সদস্য সচিব বায়েজিদ হোসেন প্রমূখ।
এ সময় তিনি সরকারি ত্রাণসামগ্রী প্রত্যেক মানুষের কাছে পৌঁছে দিতে অন্তবর্তীকালীন সরকারের কাছে অনুরোধ করেন। পরে তিনি ক্ষতিগ্রস্ত এলাকাগুলো পরিদর্শন করে বন্যার্তদের হাতে ত্রাণসামগ্রী তুলে দেন।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১