বাংলাদেশের খবর

আপডেট : ২৪ August ২০২৪

গাজীপুরে শ্রমিকদের মহাসড়ক অবরোধ, যানজট


শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি:

গাজীপুরের শ্রীপুরে বাৎসরিক লভ্যাংশের পার্সেন্টেজ বৃদ্ধি এবং ঈদুল আযহার তিন দিনের হাজিরা বোনাসের টাকা পরিশোধের দাবিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন একটি কারখানার শ্রমিকরা।শনিবার দুপুর ২ টায় উপজেলার গিলারচালা এলাকার প্যারামাউন্ট টেক্সটাইল লিমিটেড নামের ওই কারখানার কয়েকশ শ্রমিক বিক্ষোভ করেন।

এ সময় শ্রমিকরা অন্তত ২ ঘণ্টা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে রাখেন। এতে মহাসড়কের দুই পাশে তীব্র যানযটের সৃষ্টি হয়।এলাকাবাসী জানান, দুপুর থেকেই হাজিরা বোনাসের দাবিতে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন শ্রমিকরা। ক্ষুব্ধ শ্রমিকরা বলছেন, অন্তত ৩ দিনের হাজিরা বোনাস ও বাৎসরিক লভ্যাংশের পার্সেন্টেজ বৃদ্ধির দাবিতে মহা সড়ক অবরোধ করে তারা বিক্ষোভ করছেন।স্থানীয় বাসিন্দা আরিফ জানান, শ্রমিক বিক্ষোভের কারণে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে যানজটের সৃষ্টি হয়। বিক্ষুব্ধ শ্রমিকেরা বিকেল ৪টার দিকে সড়ক থেকে চলে গেলে যান চলাচল স্বাভাবিক হয়।এ বিষয়ে প্যারামাউন্ট টেক্সটাইল লিমিটেড কারখানা কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।

শ্রীপুর মডেল থানার ডিউটি অফিসার এসআই অহিদ বলেন, কারখানায় শ্রমিক অসন্তোষ আর আন্দোলনের ব্যাপারটি জেনে আমাদের থানা থেকে একটি টিম পাঠানো হয়েছে। তাছাড়াও ইন্ডাস্ট্রিয়াল পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত রয়েছে।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১