আপডেট : ২৭ August ২০২৪
নিজস্ব প্রতিবেদক: চলমান বন্যা পরিস্থিতিতে এখন পর্যন্ত ২৭ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়। মঙ্গলবার (২৭ আগস্ট) দুপুরে, রাজধানীর দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়। এর মধ্যে সবচেয়ে বেশি মারা গেছে কুমিল্লায়।সেখানে মৃতের সংখ্যা ১০ জন। দ্বিতীয় সর্বোচ্চ নোয়াখালী ও চট্রগ্রামে মারা যান ৫ জন করে। এছাড়া, কক্সবাজার জেলায় ৩ জন মৃত্যুবরণ করেছেন। ফেনী, খাগড়াছড়ি, ব্রাহ্মণবাড়িয়া ও লক্ষ্মীপুরে একজন করে মারা গেছেন। এছাড়া, মৌলভীবাজার জেলায় দু’জন নিখোঁজ রয়েছে বলেও জানিয়েছে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়। সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, এখন পর্যন্ত বন্যা আক্রান্ত জেলার সংখ্যা ১১টিই আছে। ১১ জেলায় মোট ক্ষতিগ্রস্ত লোকসংখ্যা ৫৬ লাখ ১৯ হাজার ৩৭৫ জন। পানিবন্দি পরিবার ১২ লাখ ৭ হাজার ৪২৯টি। ৭৪ উপজেলা বন্যা প্লাবিত এবং ক্ষতিগ্রস্ত ইউনিয়ন/পৌরসভা ৫৪১টি। বন্যাদুর্গত এলাকায় সরকারি-বেসরকারি’সহ সব পর্যায় থেকে ত্রাণ বিতরণ অব্যাহত রয়েছে বলে জানিয়েছে দুর্যোগ মন্ত্রণালয়।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১