বাংলাদেশের খবর

আপডেট : ২৮ August ২০২৪

পূর্বধলায় অবৈধ কারেন্ট জাল পুড়িয়ে ধ্বংস করা হয়


পূর্বধলা, (নেত্রকোনা) প্রতিনিধি:

নেত্রকোনার পূর্বধলা উপজেলা প্রশাসন ও মৎস্য অফিসের অভিযানে কারেন্ট জাল পুড়িয়ে ধ্বংস করা হয়েছে। গত মঙ্গলবার বিকেলে উপজেলার পূর্বধলা সদরে রাজধলা বিলে এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযান পরিচালনা করেন, পূর্বধলা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ খবিরুল আহসান এ-সময় অভিযানে সাথে ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ বদিউজ্জামান জানা গেছে, মাছ ডিম পেরে বংশবৃদ্ধি করে বর্ষা মৌসুমে।এসময় মাছ ধরা অপরাধ। অজ্ঞাতনামা কিছু জেলে অসৎ উদ্দেশ্যে লাভবান হওয়ার আশায় রাজধলা বিলে অবৈধ জাল দ্বারা ডিমপাড়া মাছ ও পোনামাছ ধরা শুরু করেছিল।

রাজধলা বিলে দেশীয় প্রজাতির মাছের উৎপাদন বৃদ্ধির লক্ষে মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন ১৯৫০ এর ধারা ৫(২) আওতায় অভিযান পরিচালনা করে অনুমান প্রায় এক লক্ষ টাকার জাল পুড়িয়ে ধ্বংস করা হয় এবং এই অপরাধে তিন জনকে জরিমানা করা হয়। সুমন চন্দ্র দাস (৩৮) পিতা: মঙ্গল চন্দ্র দাস ছেলে , লিফন চন্দ্র দাস (২৫)পিতা: কাজল চন্দ্র দাস, মোঃ সাগর মিয়া (২৬) পিতা: আব্দুল বারেক সবাই কালডোয়ার গ্রামের বাসিন্দা। অভিযানে অন্যান্যের মাঝে ছিলেন, পূর্বধলা থানার পুলিশ উপ-পরিদর্শক (এস আই) মোঃ তানভির সহ হোসেন সঙ্গীয় ফোর্স।

উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ বদিউজ্জামান বলেন, মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন ১৯৫০ এর ধারা৫(২)অনুসারে অভিযান পরিচালনা করে প্রায় এক লক্ষ টাকার জাল পুড়িয়ে ধ্বংস করা হয় এবং এই অপরাধে তিন জনকে জরিমানা করা হয়।

সকলকে সচেতন করে তিনি আরো বলেন, অবৈধ জাল উপজেলাধীন যেকোন স্থানে হোক তা ধ্বংস করা হবে। তিনি সকলের সচেতনতা ও সহযোগীতা কামনা করে বলেন এই অভিযান অব্যাহত থাকবে।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১