আপডেট : ৩১ August ২০২৪
ফটিকছড়ি (চট্টগ্রাম) প্রতিনিধি : ফটিকছড়িতে সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেছেন অন্তবর্তীকালীন সরকারের মুক্তিযোদ্ধা - ত্রান ও পূণর্বাসন বিষয়ক উপদেষ্টা ফারুক ই আজম বীর প্রতীক। শনিবার (৩১ আগস্ট) দুপুরে তিনি নাজিরহাট পৌরসভার ২ নং ওয়ার্ডের অন্তর্গত হালদা নদীর বেশ কয়েকটি ভাঙ্গন এলাকা পরিদর্শন করে দ্রুত ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিভাগীয় কমিশনার তোফায়েল ইসলাম, ভারপ্রাপ্ত জেলা প্রশাসক রাকিব হাসান, চট্টগ্রাম জেলা ত্রান ও পুনর্বাসন কর্মমকর্তা সাইফুল্লাহ মজুমদার, উপজেলা নির্বাহী অফিসার মোজান্মেল হক চৌধুরী, সহকারী কমিশনার ( ভুমি)মেজবাউল উদ্দিন, নাজিরহাট পৌর সভার প্রশাসক আবু রায়হানসহ জেলা ও উপজেলা প্রশাসনের বিভিন্ন স্তরের কর্মকর্তারা।
পরে দুপুরের আহার শেষে উপজেলা প্রশাসনের কর্মকর্তাদের সাথে সংক্ষিপ্ত মতবিনিয়ে অংশ নেন উপদেষ্ট ফারুক ই আজম।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১