বাংলাদেশের খবর

আপডেট : ০১ September ২০২৪

শ্রীপুরে বসতবাড়িতে হামলা,দোকান ভাংচুর,৪ লাখ টাকা লুট


শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি:
কোটা সংস্কার আন্দোলনের ধারাবাহিকতায় সরকার পতনের পর আওয়ামী লীগের একাধিক নেতাকর্মীরা স্থানীয় সংখ্যালঘুদের বসতবাড়ি,দোকানপাটে হামলা চালিয়ে মারধরসহ ভাংচুর,লুটপাটের অভিযোগ পাওয়া গেছে।

শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬ টায় শ্রীপুর পৌরসভার মাধখলা এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় শ্রীপুর পৌরসভার মাধখলা গ্রামের হাজী আব্দুল কাদিরের ছেলে আবদুল হক (৫২) বাদী হয়ে ১৭জনের নাম উল্লেখ করে শ্রীপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযুক্তরা হলেন,শ্রীপুর পৌরসভার মাধখলা গ্রামের মৃত হাবিবুর রহমানের দুই ছেলে হাফিজুর রহমান(৫০) ও খলিলুর রহমান(৬০), একই এলাকার দ্রুব(২১),শুভ(২৪),শ্রাবণ(২০)সহ অঙাতনামা আরও ২০/৩০জন। অভিযোগ সূত্রে জানা যায়,উক্ত বিবাদীগণ আওয়ামী রাজনীতির সাথে জড়িত ছিল। তারা দীর্ঘদিন ধরে আবদুল হকের পরিবারের সদস্যদের কে বিভিন্ন হুমকি-ধমকি দিয়া আসতেছিল।

অভুযুক্ত আসামিরা ৩১ আগস্ট শুক্রবার সন্ধ্যায় দা,লাঠি ও লোহার রড,চাপাতসহ দেশীয় অস্ত্র নিয়ে বসতবাড়িতে হামলা চালিয়েছেন। এ সময় বিবাদীগণ আবদুল হকের বড় সামছুল হকের বসতবাড়ি ভাংচুর করিয়া প্রায় ৫০ হাজার টাকা লুট করে নিয়ে যায়।একই সময়ে বিবাদগণ আবদুল হকের বাড়ির পাশে থাকা মুদির দোকানে ভাংচুর চালিয়ে দোকানের কেশ থেকে নগদ ৩ লাখ টাকা লুট করে নিয়ে যায়। এ বিষয়ে শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি সোহেল রানা জানান,অভিযোগ পেয়েছি। অভিযোগের ভিত্তিতে তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

 


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১