বাংলাদেশের খবর

আপডেট : ০২ September ২০২৪

বন্যার্তদের স্বাস্থসেবায় প্রশিকার হেল্থ ক্যাম্প


ফেনী প্রতিনিধি:

দেশের দক্ষিণ-পূর্বাঞ্চলে আকষ্মিক বন্যায় লাখ লাখ মানুষ পানিবন্দি হয়ে দূর্বিসহ জীবন জাপন করছেন। ফলে পানিবাহীত নানা রোগ দেখা দিয়েছে। বন্যায় বেশি ক্ষতিগ্রস্ত এলাকা হিসেবে ফেনী ও নোয়াখালীবাসীর স্বাস্থ্যসেবা নিশ্চিত করার জন্য কাজ করছে প্রশিকা মানবিক উন্নয়ন কেন্দ্র। আজ ফেনী শহরের তুলাবাড়িয়া উচ্চ বিদ্যালয়, বিরিনঞ্চী হাংকার, চারিপুর কাজী হরমুচা সরকারী প্রাথমিক বিদ্যালয়ে তিনটি মেডিকেল ক্যাম্প কাজ শুরু করেছে। আগামী চার দিন ফেনী শহরের বিবিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে মেডিকেল টিম বন্যার্তদের স্বাস্থসেবা দেবে বলে জানিয়েছেন প্রশিকা মানবিক উন্নয়ন কেন্দ্রের পরিচালক এবং মেডিকেল টিমের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা রিজুওয়ানুস শামীম রাজীব।

তিনি গণমাধ্যমকে জানান, প্রশিকার প্রধান নির্বাহী সিরাজুল ইসলামের নির্দেশে বন্যা উপদ্রুত এলাকায় আজ থেকে মেডিকেল ক্যাম্প শুরু হয়েছে। এই মেডিকেল ক্যাম্প আরো তিনদিন চলবে। প্রতিদিন সকাল ১০টা হতে সন্ধ্যা ৬টা পর্যন্ত বন্যাদুর্গতদের স্বাস্থ্য সেবা দেওয়া হবে। প্রতিদিন প্রায় ৫ শত মানুষকে ব্যবস্থাপত্রসহ বিনামূল্যে ঔষধ দেওয়া হবে। মেডিকেল টিম ফেনী ও নোয়াখালী জেলার দুর্গত মানুষের মাঝে চিকিৎসা সেবা অব্যাহত থাকবে। ডাক্তারদের পরামর্শ অনুযায়ী পর্যাপ্ত ঔষধ, খাবার স্যালাইন, স্যানিটারী ন্যাপকিন এবং দুর্গতদের ৪০টি প্রশিকা ফিল্টার সরবরাহের কাজ চলছে (প্রতি ঘণ্টায় ৩০ লিটার বিশুদ্ধকরণ)।

তিনি আরো জানান, বন্যায় সবচেয়ে বেশী ক্ষতিগ্রস্ত ফেনী, নোয়াখালী, কুমিল্লা, ব্রাক্ষণবাড়ীয়া, লক্ষ্মীপুর, খাগড়াছড়ি ও চট্টগ্রাম জেলার ৩২টি উপজেলায় প্রশিকার ৪৮টি শাখা অফিসের মাধ্যমে প্রায় ৭৫ হাজার পরিবারকে ত্রাণসামগ্রী দেওয়া হয়েছে। এছাড়াও পূনর্বাসনের ও উদ্যোগ নেওয়া হয়েছে।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১