বাংলাদেশের খবর

আপডেট : ০৩ September ২০২৪

আওয়ামী লীগের দলীয় পদ ছাড়লেন ইউপি চেয়ারম্যান ও সদস্য


গলাচিপা  প্রতিনিধি:

পটুয়াখালীর গলাচিপায় আওয়ামী লীগের দলীয় পদ ছাড়লেন চরবিশ্বাস ইউপি চেয়ারম্যান মো. তোফাজ্জেল হোসাইন বাবুল ও চরবিশ্বাস ইউপি সদস্য মো. নেছার উদ্দিন। তোফাজ্জেল হোসাইন বাবুল চরবিশ্বাস ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি এবং নেছার উদ্দিন চরবিশ্বাস ইউনিয়ন আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক ও ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য ছিলেন। মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় চরবিশ্বাস ইউনিয়ন পরিষদ কার্যালয়ের হল রুমে সংবাদ সম্মেলনের মাধ্যমে তারা পদত্যাগের ঘোষণাপত্র পাঠ করেন।

পদত্যাগের ঘোষণাপত্রে তোফাজ্জেল হোসাইন বাবুল বলেন, ‘বর্তমান নির্দলীয় নিরপেক্ষ অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে একজন নিরপেক্ষ চেয়ারম্যান হিসাবে সরকারি উন্নয়নে কাজ করে আসছি। আমি ব্যক্তিগত ও পারিবারিক কারণে চরবিশ্বাস ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতির পদ থেকে সুস্থ মস্তিস্কে স্বেচ্ছায় ও স্ব-জ্ঞানে পদত্যাগ করিলাম। যেহেতু বর্তমানে আওয়ামী লীগের সাংগঠনিক কার্যক্রম না থাকায় আমি লিখিতভাবে ইচ্ছে থাকা সত্ত্বেও সাংগঠনিকভাবে পদত্যাগপত্র দাখিল করিতে পারি নাই। তাই ঘোষণাপত্রের মাধ্যমে সংবাদ সম্মেলন করে পদত্যাগ করতে বাধ্য হইলাম। এ সময় ইউপি সদস্য মো. নেছার উদ্দিন পদত্যাগের ঘোষণাপত্র পাঠ করেন। #


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১