বাংলাদেশের খবর

আপডেট : ০৪ September ২০২৪

কুষ্টিয়ার অভিযানে জেল পলাতক সহ ২৫ মামলার আসামি গ্রেফতার


কুষ্টিয়া প্রতিনিধি:

র‌্যাব ১২ কুষ্টিয়া ঝিনাইদহ জেলার শৈলকুপা উপজেলার ধর্মপাড়ায় অভিযান চালিয়ে কুষ্টিয়া জেলা কারাগার হতে পালিয়ে যাওয়াসহ ২৫ টি মামলার আসামি সামিরুল মন্ডল (৩৫) কে গ্রেফতার করতে সক্ষম হয়েছে। আজ বুধবার ভোর রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়।

র‌্যাব ১২ কুষ্টিয়া জানায়, গত ৭ আগষ্ট ২০২৪ তারিখ কুষ্টিয়া জেলা কারাগার হতে ৯৮ জন কারাবন্দি জেলখানার তালা ভেঙ্গে পালিয়ে যায়। আসামি পলায়নের ঘটনায় কুষ্টিয়া মডেল থানায় এ সংক্রান্তে একটি মামলা দায়ের করা হয়, যার মামলা নং-১০, তারিখ ১৪ আগষ্ট ২০২৪, ধারা-৩৩২/৩৩৩/৩৫৩/৩০৭/২২৪ পেনাল কোড ১৮৬০।

এরই ধারাবাহিকতায় র‌্যাব সদর দপ্তর গোয়েন্দা শাখার সহযোগিতায় আজ ৪ সেপ্টেম্বর ভোর রাত দেড় টার দিকে ঝিনাইদহ জেলার শৈলকূপা থানাধীন ধর্মপাড়া এলাকা হতে পলাতক আসামি কুষ্টিয়া জেলার খোকসা উপজেলার ওসমানপুর গ্রামের সামসুদ্দিন মন্ডলের ছেলে মোঃ সামিরুল মন্ডল (৩৫) কে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামি মোঃ সামিরুল মন্ডলের বিরুদ্ধে ৪টি ডাকাতি মামলা, ১৮টি মারামারি মামলা, ১টি অস্ত্র মামলা, ১টি বিস্ফোরক আইনে মামলা এবং জেলা কারাগার হতে পলাতক মামলা সহ সর্বমোট ২৫টি মামলা রয়েছে।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১