বাংলাদেশের খবর

আপডেট : ০৪ September ২০২৪

ফটিকছড়িতে পারিবারিক কলহের জেরে মারামারি দুই ভাই নিহত


ফটিকছড়ি (চট্টগ্রাম) প্রতিনিধি:

ফটিকছড়িতে পারিবারিক কণহের জের ধরে জাহাঙ্গীর ও আলমগীর নামে আপন দুই ভাই খুন হয়েছে। মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) রাতে উপজেলার জাফতনগর ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের ছমদ বাড়িতে এ ঘটনা ঘটে।

এ সময় গৃহবধূ নাছরিন, প্রতিবেশী বোরহান, আফাজ,সাহাবুদ্দিন,বাচ্চুসহ আরো সাতজন গুরুতর আহত হওয়ার খবর পাওয়া গেছে।

স্থানীয় সুত্রে জানা যায়,পরিবারের বড় ভাই করিমের বউ ফারজানার মাথে দীর্ঘ দিন ধরে করিমের বনিবনা হচ্ছিল না। এ নিয়ে স্বামী- স্ত্রীর মধ্যে বিরোধ সৃষ্টি হয়। সম্প্রতি স্ত্রী ফারজানাকে তালাক দিতে চার ভাই প্রবাস থেকে দেশে আসেন।

মঙ্গলবার দুপুরে বড় ভাই করিম অন্য তিন ভাইকে সাথে নিয়ে স্ত্রী ফারজানার কক্ষে প্রবেশ করে তাকে খুঁজতে থাকে। এ সময় ফারজানা কৌশলে পালিয়ে গিয়ে পাড়া প্রতিবেশীদের ডেকে নিয়ে আসেন।

প্রতিবেশীরা উপস্থিত হয়েছে হামলার কারণ জানতে চাইলে কিছু বোঝার আগেই চার ভাই দা, ছুরি দিয়ে লোকজনের উপর হামলিয়ে পড়ে। তখন স্থানীয়রাও পাল্টা আক্রমন চালালে পরিস্থিতি নিয়ন্ত্রনের বাইরে চলে যায়। এ সময় জাহাঙ্গীর ও আলমগীর নামে দুই ভাই ঘটনাস্থলে প্রাণ হারায়। বড় ভাই করিম ও ছোট ভাই রাসেল নিজেদের বসত ঘরে অবস্থান নিয়ে ভিতর থেকে তালা দিয়ে অবস্থানে নেয়। এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে স্থানীয় ইউপি চেয়ারম্যান জিয়াউদ্দিন জানান, খবর পেয়ে জাফত নগর পুলিশ ফাঁড়ি থেকে কয়েকজন পুলিশ এসেছে। পরে পুলিশ দুজনের লাশ উদ্ধার করে।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১