আপডেট : ০৪ September ২০২৪
রাজশাহী প্রতিনিধি: রাজশাহীর বাগমারা উপজেলার তেলিপুকুর হাট গাঙ্গোপাড়া বাজার থেকে অস্ত্রসহ এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। তার নাম লিয়াকতুল আলম ওরফে লিটন রানা (২৯)। তার বাড়ি বাগমারার ভবানীগঞ্জ এলাকায়। মঙ্গলবার দিবাগত রাত ৮টার দিকে বাগমারা থানা পুলিশ অভিযান চালিয়ে লিটনকে গ্রেপ্তার করে। রাজশাহী জেলা পুলিশের মুখপাত্র ও অতিরিক্ত পুলিশ সুপার রফিকুল ইসলাম জানান, লিটনের দেহ তল্লাশি করে একটি অবৈধ পিস্তল উদ্ধার করা হয়েছে। এ ছাড়া তার কাছ থেকে একটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে। এ নিয়ে তার বিরুদ্ধে পুলিশ বাদী হয়ে থানায় মামলা করেছে। বুধবার (৪ সেপ্টেম্বর) সকালে আসামিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১