আপডেট : ০৫ September ২০২৪
উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি : ১৯৮৬ সালে জাতীয় তরুণ সংঘের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান সুলতান সেলিম আহমেদ উল্লাপাড়া বড় পাঙ্গাশী ইউনিয়নে জাতীয় তরুণ সঙ্গ নামে কলেজটি প্রতিষ্ঠা করেন । ২০১৪ সালের দিকে তার বন্ধু আব্দুস সামাদ পরিচালনা পরিষদের কমিটিতে দাতা সদস্য নবায়ন করার সময় প্রতিষ্ঠানের অনুকূলে নিজ থেকে তিন লক্ষ টাকা কলেজের অনুকূলে দান করার কথা থাকলেও আব্দুস সামাদ তৎকালীন অধ্যক্ষ উজ্জ্বল কুমারকে চাপ প্রয়োগ করে কলেজের ফান্ড থেকে তিন লক্ষ টাকা নিয়ে সেই টাকা কলেজে দান দেখিয়ে তিনি দাতা সদস্য নির্বাচিত হন বলে অভিযোগ উঠেছে। এ বিষয়ে তৎকালীন সভাপতি গাজি গোলাম মোস্তফা বলেন কলেজের ফান্ড থেকে নিয়মবহির্ভূতভাবে টাকা নেওয়ার ব্যাপারে আমি জানতে পেরেছিলাম । অধ্যক্ষের বিরুদ্ধে অভিযোগ ও করেছিলাম কিন্তু তিনি এমপিকে ম্যানেজ করে পার পেয়ে যান। এ বিষয়ে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শামসুল ইসলাম বলেন- নিজ পকেট থেকে টাকা কলেজের অনুকূলে জমা দেয়া না হলে তিনি বৈধ দাতা সদস্য নন | দাবি করা দাতা সদস্য আব্দুস সামাদ বিষয়টি অস্বীকার করে বলেন, আমি নিয়ম অনুযায়ী কাজ করেছি । এক শিক্ষার্থীর অভিভাবক ক্ষোভ প্রকাশ করে বলেন- বড় পাঙ্গাসি কলেজ ভুয়া দাতা সদস্য আবদুস সামাদের নিকট প্রতিষ্ঠানটি যেন এক - আলাউদ্দিনের চেরাগ । কথিত দাতা সদস্য সামাদ গত ২০ বছর যাবত রাজনৈতিক প্রভাব খাটিয়ে নিজস্ব লোক দ্বারা পরিচালনা কমিটি গঠন করে আসছেন । জানা যায় কমিটিকে আয়ত্তে রাখতে সদস্যদের নগদ টাকা দিয়ে থাকেন এবং ভ্রমণের অজুহাতে প্রতিবছর হাইস ভাড়া করে প্রতিজনকে হাত খরচ দিয়ে উৎসব করে থাকেন । তার নিয়োগ-বাণিজ্যের মধ্যে রয়েছে আইসিটি শিক্ষক নজরুল ইসলাম,ইতিহাসে মমতা খাতুন, ইসলামের ইতিহাসে রুকসানা পারভিন, সমাজকর্ম বিষয়ে স্বপ্না খাতুন, ল্যাব অ্যাসিস্ট্যান্ট ফারুক, আল হাফিজ লাভ অ্যাসিস্ট্যান্ট, কম্পিউটার অ্যাসিস্ট্যান্ট পলাশ ও অধ্যক্ষসহ প্রায় ৭০ লক্ষ টাকা নিয়োগ বাণিজ্য । দাতা সদস্য প্রভাব খাটিয়ে কলেজের ফান্ড থেকে মোটা অঙ্কের টাকা নয় ছয় করে থাকেন বলে অভিযোগ রয়েছে । বড় পাঙ্গাসী গ্রামের একটি কবরস্থানে কলেজের ফান্ড থেকে ২ লক্ষ টাকা দান ও মসজিদের জায়গা ক্রয় নিয়ে ৫ লক্ষ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ রয়েছে । কলেজে যে কোন উন্নয়ন কাজে অধ্যক্ষ ও কলেজ কমিটিকে পাশ কাটিয়ে তিনি নিজেই টাকা পয়সা খরচ করে থাকেন । অভিভাবকদের প্রত্যাশা দেশের সকল স্তরে দুর্নীতি মুক্ত করার সংস্কার কাজ চলছে, বড় পাঙ্গাসী কলেজের ভুয়া দাতা সদস্য আব্দুস সামাদের বিরুদ্ধে সাধারণ পরিবারের শিক্ষিত কর্মজীবীদের নিকট থেকে মোটা অঙ্কের ঘুষ বাণিজ্যের তদন্ত করা হোক । প্রতিষ্ঠানটির সুশৃঙ্খল শিক্ষার পরিবেশ এবং অর্থনৈতিক সুস্থতা ফিরিয়ে আনতে এই ভুয়া দাতা সদস্য আব্দুস সামাদ কে অপসারণ করতে সংশ্লিষ্ট প্রশাসনের নিকট দাবি জানান।
উল্লাপাড়া জাতীয় তরুণ সংঘ বড় পাঙ্গাসী ডিগ্রি কলেজের বিতর্কিত দাতা সদস্য আব্দুস সামাদের বিরুদ্ধে অধ্যক্ষসহ সাতটি নিয়োগ ও কলেজের বিভিন্ন খাত থেকে প্রায় ৮০ লক্ষ টাকা আত্মসাৎ এর অভিযোগ।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১