আপডেট : ০৬ September ২০২৪
গলাচিপা প্রতিনিধি: পটুয়াখালীর গলাচিপা ডিগ্রি কলেজ শাখার বৈষম্য ছাত্র- বিরোধী আন্দোলনের ছাত্র-ছাত্রীদের অংশ গ্রহণে বৃহস্পতিবার বেলা ১১ টার সময়ে ডিগ্রি কলেজের সামনে গত ৫'ই সেপ্টেম্বর বিগত স্বৈরশাসক শেখ হাছিনার নেতৃত্বে গত ৫'ই আগষ্ট ছাত্র- জনতার গণহত্যা ও কোঠা আন্দোলনে বীর শহিদ, আবু সাঈদ, মুগ্ধ সহ ৮ থেকে ৫'ই আগষ্ট এ অন্যান্য বীর শহীদ'দের স্মরণে শোক প্রকাশ করেন। এসময়ে খুনিদের সর্বোচ্চ শাস্তি ও খুনি শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার দাবিতে, বর্তমান সরকারের কাছে প্লেকার্ড হাতে নিয়ে ঘণ্টা ব্যাপী মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেন। এসময়ে গত আগষ্ট মাসে খুনি হাসিনাসহ পলাতক হত্যা মামলার আসামি ও খুনিদের দেশে ফিরিয়ে এনে গণহত্যার দ্বায়ে বিচারের দাবি করেন। বিক্ষোভ মিছিল ও মানববন্ধনে নেতৃত্বে রাখেন, গলাচিপা ডিগ্রি কলেজের শিক্ষার্থী উম্মে হাবিবা ওফা, মো. সাকিল, মো. নিজাম উদ্দিন, মো. বাপ্পি, রুবেল সহ প্রায় শতাধিক ছাত্র-ছাত্রী অংশ গ্রহণ করেন।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১