বাংলাদেশের খবর

আপডেট : ০৭ September ২০২৪

সাংবাদিকদের শক্তিশালী ভূমিকা পালন করতে হবে: ভিপি নূর


পটুয়াখালী প্রতিনিধি:

গণ অধিকার পরিষদের কেন্দ্রীয় সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নূরুল হক নূর বলেছেন, রাষ্ট্রের সংস্কারের জন্য বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে অন্তত দুই বছর সময় দেয়া উচিত। বিভিন্ন অফিস আদালত সহ নির্বাচন কমিশনকে ঢেলে সাজানোর জন্য এ সময় তাদের দিতে হবে নচেৎ একটি সুন্দর গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠান সম্ভব না। বর্তমান অন্তবর্তীকালীন সরকারের রাজনৈতিক কোন সংশ্লিষ্টতা নাই। দুই বছর সরকারের ক্ষমতায় থাকার জন্য কাঠামো আরো বাড়ানো দরকার। ২১ সদস্য বিশিষ্ট উপদেষ্টা পরিষদ নিয়ে রাষ্ট্রের বর্তমান অবস্থায় তারা ভালোভাবে কাজ করতে পারবে না। এই সরকারের চেহারা জাতীয় সরকারের চেহারায় দেয়া যেতে পারে। বিভিন্ন রাজনৈতিক দলের সাথে আলাপ করে তাদের মনোনীত প্রার্থীদের কে অন্তর্ভুক্তি করে জাতীয় সরকারের রূপ দেওয়া যায়।

সরকার যদি তাদের লক্ষ্য পরিষ্কার করে তবে রাজনৈতিক দলগুলোর আর কোন সন্দেহ থাকবে না। এই সরকার যদি রাষ্ট্রের সংস্কার করতে না পারে তাহলে কোন রাজনৈতিক সরকারও তা পারবেনা। শনিবার দুপুরে পটুয়াখালী প্রেসক্লাবে সাংবাদিকদের সাথে মতবিনিময় কালে এসব কথা বলেন তিনি। তিনি আরো বলেন, বর্তমানে এলাকায় এক দলের উত্থান দেখা যাচ্ছে তারা ডিসি অফিস, এসপি অফিস সহ বিভিন্ন কর্মকান্ড নিয়ন্ত্রণ করতে চাচ্ছে। সমাজের প্রয়োজনে রাষ্ট্রের প্রয়োজনে এদের প্রতিহত করতে সাংবাদিকদের শক্তিশালী ভূমিকা পালন করতে হবে।

পটুয়াখালী প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি সোহরাব হোসেনের সভাপতিত্বে মত বিনিময় সভায় বিভিন্ন প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ এবং গণ অধিকার ফোরামের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১