আপডেট : ০৭ September ২০২৪
আন্তর্জাতিক ডেস্ক: মালয়েশিয়ার জোহর রাজ্যে পৃথক অভিযান চালিয়ে ২৪২ জন বাংলাদেশি প্রবাসীকে আটক করেছে দেশটির অভিবাসন বিভাগ। শুক্রবার (৬ সেপ্টেম্বর) রাজ্যে দুটি পৃথক অভিযানে ২৪২ বাংলাদেশিসহ ৩৩৬ জন অভিবাসীকে আটক করা হয়েছে। এ ছাড়া আটক করা হয়েছে দুজন স্থানীয় নিয়োগকর্তাকেও। শনিবার (৭ সেপ্টেম্বর) বেরিতা আরটিএম ও সিনার হারয়ানের প্রতিবেদনে বলা হয়, রাজ্যে পৃথক দুটি অভিযানে ২৪২ বাংলাদেশি ছাড়া ইন্দোনেশিয়ান ৪৪ জন (২৬ পুরুষ, ১৮ নারী), চীনের ২১ জন (১২ পুরুষ, ৯ নারী), পাকিস্তানের ১৬ জন, শ্রীলঙ্কার ৪ জন (একজন পুরুষ, তিনজন নারী) এবং মিয়ানমারের ৯ জন নাগরিক রয়েছেন। রাজ্যের অভিবাসন বিভাগের পরিচালক দাতুক মোহাম্মদ রুশদি মোহদ দারুস এক বিবৃতিতে বলেছেন, গোয়েন্দা তথ্যে ও স্থানীয়দের অভিযোগের ভিত্তিতে রাজ্যের একটি পেপার প্রসেসিং ফ্যাক্টরিতে অপ্স মাহির এবং একটি নির্মাণ সাইটে অপস কুটিপ নামের পৃথক অভিযানে তাদের আটক করা হয়। একদিনে দেশটির কেদাহ ও জোহর রাজ্যে পৃথক অভিযানে অভিবাসন আইন লঙ্ঘনের দায়ে মোট ৪৬৪ জন বাংলাদেশি অভিবাসীকে আটক করে অভিবাসন বিভাগ।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১