বাংলাদেশের খবর

আপডেট : ০৮ September ২০২৪

শশীভূষণ প্রেসক্লাব'র সভাপতি শাহীন, সম্পাদক সোহেল


চরফ্যাশন (ভোলা) প্রতিনিধি:

ভোলার শশীভূষণ প্রেসক্লাব'র ২০২৪-২৫ ইং সনের কার্যনির্বাহী কমিটিতে সভাপতি নির্বাচিত হয়েছেন ঢাকা প্রতিদিন উপজেলা প্রতিনিধি ও বিবার্তা২৪ডটকম জেলা প্রতিনিধি কামরুজ্জামান শাহীন ও সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন দৈনিক আমাদের বরিশাল বিশেষ প্রতিনিধি মিজানুর রহমান সোহেলসহ ১৭ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে ।

৭ সেপ্টেম্বর শনিবার রাতে শশীভূষণ প্রেসক্লাব মিলনায়তনে উপস্থিত সকল সদস্যদের সম্মতিক্রমে এই কমিটি গঠন করা হয়।

নবাগত কার্যনির্বাহী কমিটির সিনিয়র সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন প্রভাষক সালাউদ্দিন বাচ্চু,সহ-সভাপতি দৈনিক সময়ের চিত্র বিশেষ প্রতিনিধি এম আনোয়ার হোসেন, বাংলাদেশের খবর চরফ্যাশন উপজেলা প্রতিনিধি আরিফুর রহমান রাসেল ও ইমাম হোসেন রুবেল,যুগ্ম-সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন দৈনিক উপকুল বার্তা প্রতিনিধি কামরুল আলম ও দৈনিক মানবকন্ঠ এবং আজকের সময়ের বার্তা চরফ্যাশন উপজেলা প্রতিনিধি মো.শাহাবুদ্দিন হাওলাদার,সাংগঠনিক সম্পাদক দৈনিক আমাদের বরিশাল শশীভূষণ প্রতিনিধি বাছেদ মৃধা,দপ্তর সম্পাদক ভোলা টাইমস্ প্রতিনিধি এইচ এম নোমান, প্রচার ও প্রকাশনা সম্পাদক খোলা কাগজ চরফ্যাশন উপজেলা প্রতিনিধি মো.রুবেল আশরাফুল, কোষাধ্যক্ষ ফাহিম ইমতিয়াজ,নির্বাহী সদস্য প্রভাষক তাপস দেবনাথ,প্রভাষক মাকসুদুর রহমান রুবেল,ভোরের ডাক প্রতিনিধি এম খুরশিদ আলম,আমার সংবাদ প্রতিনিধি সেলিম রানা এছাড়াও সাধারণ সদস্য হয়েছেন প্রতিদিনের সংবাদ উপজেলা প্রতিনিধি মো.ইসরাফিল, ও মিজানুর রহমান।

নবগঠিত এ কমিটিকে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও সুশীল সমাজ অভিনন্দন জানান।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১