আপডেট : ০৯ September ২০২৪
বাগেরহাট প্রতিনিধি: বাগেরহাটের টাউন নওয়াপাড়া এলাকায় পিকআপভ্যানের সাথে মুখোমুখি সংঘর্ষে ইজিবাইকের যাত্রী নিহত হয়েছে। সোমবার সকালে খুলনা-বাগেরহাট মহাসড়কের টাউন নোয়াপাড়া এলাকার আবদুল্লাহ স্বমিলের সামনে এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন, বাগেরহাটের মুনিগঞ্জ এলাকার নোমান শেখের স্ত্রী শিক্ষিকা নিপা বেগম (২৮), রামপাল উপজেলার নবাবপুর এলাকার রাজমিস্ত্রি মো. মাসুম (৩০), একই এলাকার রাজমিস্ত্রি শওকত আলী (৪০), বাগেরহাট সদর উপজেলার সুগন্ধি গ্রামের মাজেদ শেখের ছেলে হিরন শেখ (৩৫) ও একই উপজেলার মিরেরডাঙ্গা গ্রামের মোশারফ হোসেন খন্দকার (৪২)। ঘটনার পর ফকিরহাট ফায়ার সার্ভিসের একটি দল আহত ও নিহতদের উদ্ধার করে ফকিরহাট স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। ঘটনাস্থল থেকে কাটাখালি হাইওয়ে ফাঁড়ি পুলিশের এসআই আশরাফুল হক এবং বাগেরহাটের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম ও অপস) রাসেলুর রহমান এই তথ্য নিশ্চিত করেছেন। তারা বলেন, সোমবার সকালে কাটাখালি থেকে নোয়াপাড়া গামী একটি ইজিবাইকের সাথে বিপরীত দিক থেকে আসা অজ্ঞাত পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষ্ হলে ঘটনাস্থলে ২ জন নিহত হয়। এ সময় আহত অপর ৩ যাত্রীকে উদ্ধার করে ফকিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পথে একজনের মৃত্যু হয়। অপর দুই আহত হিরণ ও মোশারফকে ফকিরহাট থেকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পর তাদের মৃত্যু হয় বলে নিহতদের স্বজনরা এই প্রতিবেদককে নিশ্চিত করেছেন। পুলিশ জানায়, এ ঘটনায় ইজিবাইকটি দুমড়ে-মুচড়ে গেছে। ঘটনাস্থল থেকে নিহতদের মরদেহ উদ্ধার করা হয়েছে। তবে ঘটনার পর ঘাতক পিকআপ ভ্যানটি দ্রুত পালিয়ে গেছে।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১