আপডেট : ০৯ September ২০২৪
শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুরের শ্রীপুরে রেল স্টেশনে ব্রহ্মপুত্র সহ সকল আন্ত:নগর ট্রেনের যাত্রা বিরতির দাবিতে ট্রেন আটকে মানববন্ধন করছে শিক্ষক,শিক্ষার্থী ও এলাকাবাসী। এ সময় জামালপুরের দেওয়ানগঞ্জ থেকে ঢাকাগামী জামালপুর কমিউটার ট্রেন আটকে রেখেছে।সোমবার (৯ সেপ্টেম্বর) বেলা ১১টায় শ্রীপুরের এলাকাবাসী ব্রহ্মপুত্র সহ সকল আন্ত:নগর ট্রেনের যাত্রা বিরতির দাবি জানিয়ে মানববন্ধন করে। এসময় জামালপুর কমিউটার ট্রেন স্টেশনে প্রবেশ করার মুহুর্তেই তারা আটকে দেয় এবং যাত্রা বিরতির দাবি জানান। স্থানীয়রা জানান,শ্রীপুর রেল স্টেশন খুবই গুরুত্বপূর্ণ স্টেশন। আমরা রেলওয়ে কর্তৃপক্ষের কাছে দীর্ঘদিন যাবত ব্রহ্মপুত্র সহ সকল আন্ত:নগর ট্রেনের যাত্রা বিরতির জন্য দাবি জানিয়ে আসছি। কিন্তু কর্তৃপক্ষ আমাদের দাবির বিষয়ে কোন সিদ্ধান্ত দেননি।শ্রীপুর রেলওয়ে স্টেশন মাস্টার সফিকুর রহমান বলেন, গত কয়েকদিন যাবৎ এলাকাবাসী ব্রহ্মপুত্র সহ সকল আন্ত:নগর ট্রেনের ট্রেনের যাত্রা বিরতির দাবি জানিয়ে এলাকায় মাইকিং করেছে। ব্যানার ও পোস্টার ছাপিয়ে সোমবার মানববন্ধনের কথা জানিয়ে আসছিল। সে মোতাবেক আজ সোমবার বেলা ১১টার দিকে তারা মানববন্ধন শুরু করেন। জামালপুর কমিউটার ট্রেনটি ঢাকা অভিমুখে যাওয়ার জন্য স্টেশনে প্রবেশের সাথে সাথেই ইঞ্জিনের সামনে অবরোধ করে লাল ব্যানার টানিয়ে রাখে। এসময় তারা দাবি জানান, যতক্ষণ না পর্যন্ত স্টেশনে যাত্রাবিরতির ঘোষণা দেয়া হবে ততক্ষণ পর্যন্ত ট্রেন চালানো যাবে না। প্রায় দেড় ঘন্টা যাবৎ ট্রেন আটকে থাকায় দুভোগে পড়েছেন ট্রেনের থাকা যাত্রীরা। বিষয়টি উর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। পাশাপাশি উর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে কথা বলে স্থানীয় জনপ্রতিনিধিগণও আন্দোলনকারীদেও সাথে কথা বলছেন। দ্রুত সময়ের মধ্যে ট্রেন চালানো ব্যবস্থা করা হবে বলে তিনি জানান।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১