বাংলাদেশের খবর

আপডেট : ১০ September ২০২৪

শ্রীপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ


শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি:

কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় গাজীপুরের শ্রীপুর উপজেলার ক্ষুদ্র ও প্রান্তিক শতাধিক কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়েছে। উপজেলা প্রশাসন ও শ্রীপুর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে সোমবার এ দুপুরে ১শ  কৃষকের মাঝে ৫ কেজি মাসকলাই বীজ,১০ কেজি  ডিএপি এবং ৫ কেজি  এমওপি  বিতরণ করা হয়। 

শ্রীপুর  উপজেলা নির্বাহী কর্মকর্তা  সজীব আহমেদের সভাপতিত্বে উপস্থিত ছিলেন  উপজেলা কৃষি কর্মকর্তা সুমাইয়া সুলতানা বন্যা, উপজেলা সহকারী কৃষি কর্মকর্তা আফরোজা ও মোহাম্মদ মাহাবুবুল আলম,উপজেলা  যুব উন্নয়ন কর্মকর্তা মো: মাহাবুব আলম  সহ  প্রমুখ।

 


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১