আপডেট : ১২ September ২০২৪
শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুরের শ্রীপুরে তিন দফা দাবিতে বিক্ষোভ কর্মসূচি পালন করছেন হোয়াইট হাউস ফার্মাসিটিক্যাল লিমিটেড কারখানার শতাধিক শ্রমিক।বৃহস্পতিবার সকাল ৮ টার দিকে উপজেলার বরমী ইউনিয়নের শ্রীপুর- বরমী আঞ্চলিক সড়কের কাইটপাড়া এলাকায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন কারখানার শ্রমিকরা। এ সময় সড়কে যানচলাচল বন্ধ হয়ে যায়। এতে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে।হোয়াইট হাউস ফার্মাসিটিক্যাল লিমিটেড কারখানার আন্দোলনরত শ্রমিকরা জানান,বুধবার কারখানা কতৃপক্ষের নিকট তাদের সকল দাবি লিখিত আকারে পেশ করা হয়েছে।এ দাবিগুলো হলো বছরে ৬ দিন সাধারণ ছুটি, বেতন বৃদ্ধি এবং প্রতিমাসে মাসিক বেতন ( ১০-১৫) তারিখের মধ্যে বেতন পরিশোধ করা কথা উল্লেখ করে হয়েছে।বৃহস্পতিবার সকালে শ্রমিকরা কাজে যোগ দিতে এসে দেখে কারখানার গেইটে বন্ধের নোটিশ টানানো হয়েছে। এতে ক্ষিপ্ত হয়ে শ্রমিকরা আঞ্চলিক সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন। শাহনাজ নামের এক নারী শ্রমিক জানান ওই ঔষধ কারখানার কোয়ালিটি কন্ট্রোলার এনামুল হক ও প্রোডাকশন ম্যানেজার মাহি উদ্দিন এ দুই কর্মকর্তা শ্রমিকদের বিভিন্নভাবে হয়রানি এবং চাকরি থেকে বহিষ্কার করা সহ বিভিন্ন হুমকি ধমকি দিতেন।
রুবেল মিয়া নামের আরেক শ্রমিক জানান গত বুধবার শ্রমিকরা তাদের সকল দাবিগুলো উল্লেখ করে প্রশাসনিক কর্মকর্তা বরাবর একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। কিন্তু আজ সকালে শ্রমিকরা কারখানায় কাজে যোগ দিতে এসে দেখে কারখানার সামনে বন্ধের নৌটিশ টানানো রয়েছে। কারখানায় প্রবেশ করতে চাইলে নিরাপত্তা কর্মীরা তাদেরকে ভিতরে প্রবেশ করতে দিচ্ছে না।এ বিষয়ে কারখানার কতৃপক্ষের সাথে একাধিক বার ফোনে যোগাযোগ করেও পাওয়া যায়নি।শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ব্যারিস্টার সজীব আহমেদ বলেন, ঔষধ কারখানার কতৃপক্ষ শ্রমিকদের সকল দাবি মেনে নিয়েছেন।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১