বাংলাদেশের খবর

আপডেট : ১২ September ২০২৪

বাঁশখালীতে বিএনপির নাম ভাঙিয়ে অবৈধভাবে জায়গা দখল চেষ্টার অভিযোগ


বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি:

বাঁশখালীতে বিএনপির নাম ভাঙিয়ে অবৈধভাবে জায়গা দখল চেষ্টার অভিযোগে সংবাদ সম্মেলন করেছেন ছনুয়া ইউপির আমান উল্লাহ চৌধুরী।

বুধবার (১১ সেপ্টেম্বর) বিকেলে বাঁশখালী প্রেসক্লাব কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে তিনি অভিযোগ করেন, দেশের রাজনৈতিক পট পরিবর্তনের সুযোগে ছনুয়া ইউপির পাঁচ নং ওয়ার্ডে আমার প্রায় পাঁচ একর পৈত্রিক জায়গা দখলে নেয়ার চেষ্টা করছে একটি ভূমিদস্যু চক্র। তারা আমার জায়গাতে একটি ঘর তৈরি করেছে, সেই ঘরে আগুন দিয়ে আমাদেরকে মামলায় ফাঁসানোর চেষ্টাও করছে।

আমাদের প্রতিপক্ষ মৃত মোকাররেমুল কাদের চৌধুরীর মৃত্যুর পর তার ওয়ারিশদের একজন আদালতের এপিপি থাকার সুবাদে সাবেক এমপি মোস্তাফিজুর রহমান চৌধুরীর ছত্রছায়ায় থেকে এতদিন আওয়ামী লীগের রাজনীতিতে সম্পৃক্ত থাকলেও এখন বিএনপির নাম ব্যবহার করে এই সন্ত্রাসী কার্যক্রম পরিচালনা করছেন। আমান উল্লাহ চৌধুরী সংবাদ সম্মেলনে আরও বলেন, আমার প্রতিপক্ষ এতদিন ক্ষমতাসীন দলের প্রভাব বিস্তার করে আমাকে জায়গার ভোগ দখলে বিঘ্ন সৃষ্টি করেছে।

তাদের কাছে এই জায়গার কোন কাগজপত্র নেই। আমি এই ঘটনায় স্থানীয় ও উর্ধ্বতন প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে আইনানুগ সহযোগিতা কামনা করছি।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১