আপডেট : ১৫ September ২০২৪
হালুয়াঘাট (ময়মনসিংহ) প্রতিনিধি : ময়মনসিংহের ধোবাউড়া উপজেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের যৌথ সভায় ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির সদস্য আলহাজ্ব মফিজ উদ্দিনের সভাপতিত্বে ও আনিসুর রহমান মানিকের সঞ্চালনায় বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেছেন, আওয়ামী লীগ জনগণের ভোটাধিকার কেড়ে নিয়ে বাংলাদেশকে ভঙ্গুর রাষ্ট্রে পরিণত করেছে। নির্বাচনকে নির্বাসনে পাঠিয়ে জবরদস্তির শাসন কায়েম করেছিলো। জনগণের ভোটের মাধ্যমে নির্বাচিতদের শাসন ফিরিয়ে আনাই হবে রাষ্ট্রের বড় সংস্কার।
ময়মনসিংহের ধোবাউড়া উপজেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের যৌথ সমন্বয় সভায় উপজেলা সদরে বাসস্ট্যান্ডে বিএনপি কার্যালয় প্রাঙ্গনে অনুষ্ঠিত সভায় অন্যান্যের মধ্যে ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির সদস্য অধ্যাপক আজহারুল ইসলাম কাজল, মোয়াজ্জেম হোসেন খান লিটন, ফরহাদ রাব্বানী সুমন , ময়মনসিংহ উত্তর জেলা ওলামা দলের আহ্বায়ক মওলানা মাহবুবুর রহমান ,,সদস্য সচিব মওলানা আকবর আলী, ধোবাউড়া উপজেলা বিএনপি নেতা হাবিবুর রহমান ,আবুল হাশিম, সোলায়মান সরকার, আবদুল কুদ্দুস ,মোমতাজ উদ্দিন, চেয়ারম্যান হুমায়ুন কবির ,সাবেক চেয়ারম্যান গাজীউর রহমান, ওয়াহেদ তালুকদার, আবদুস শহীদ, আবু সিদ্দিক , শাহ মেম্বার, ময়মনসিংহ উত্তর জেলা যুবদলের সহ সভাপতি আবুল কাশেম ডলার, যুগ্ম সম্পাদক ফরহাদ আল রাজি , জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক ফারুখ হোসাইন, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক দেলোয়ার হোসেন ,উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ইমরান হোসাইন ,,সদস্য সচিব কামরুল হাসান সুমন, উপজেলা কৃষক দলের আহ্বায়ক নয়ন মন্ডল, সদস্য সচিব কাছুম উদ্দিন ,উপজেলা ছাত্র দলের আহ্বায়ক জালাল উদ্দীন ,,সদস্য সচিব সাইফুল ইসলাম পলাশ, উপজেলা তাঁতী দলের আহ্বায়ক ওসমান গনি ,,সদস্য সচিব হাসান শাহ, উপজেলা মৎস্যজীবী দলের আহ্বায়ক মিজানুর রহমান মানিক, সদস্য সচিব শামীম ইসলাম,ওলামা দলের মওলানা হাবিবুর রহমান ,মওলানা ওবায়দুল্লাহ প্রমুখ উপস্থিত ছিলেন ।
সভায় এমরান সালেহ প্রিন্স বলেন, উন্নয়ন যেমন গণতন্ত্রের বিকল্প নয়, তেমনি সংস্কারও ভোটের বিকল্প নয়। স্বৈরাচারের পতনের পর গণতন্ত্রের পথে নতুন করে অভিযাত্রা শুরু হয়েছে । রাষ্ট্রের অতি জরুরী কিছু সংস্কার করে দ্রুততম সময়ের মধ্যে নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে জন প্রতিনিধিত্বশীল সংসদ ও সরকার গঠন করে টেকসই সংস্কারের মাধ্যমে ছাত্র-জনতার বিপ্লবের আকাঙ্খা বাস্তবায়ন করে গণতন্ত্র পুনরুদ্ধার করতে হবে ।
সভায় বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের সকল স্তরের নেতাকর্মীদের প্রতি গণতন্ত্র দিবস উপলক্ষে বিএনপির গৃহিত কর্মসূচিতে স্বতঃস্ফূর্তভাবে যোগ দিয়ে গণতন্ত্র ও গণ হত্যাকারী শেখ হাসিনার বিচার এবং গণতন্ত্র ও জনগণের অধিকার পুনরুদ্ধার করার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করার আহ্বান জানানো হয়।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১